-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ইনিংসে হেনরি নিকোলাসের ১৭৪ ও নীল ওয়াগনারের ঝড়ো ফিফটিতে ৪৬০ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে দিনের শেষ অর্ধে ব্যাটিং করতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ রানে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। টিম সাউদি ও কাইল জেমিসন ধ্বসিয়ে দেন ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ।
তৃতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৩১ রানে। ৫টি করে উইকেট শিকার করেন সাউদি ও জেমিসন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একাই লড়াই করেন জার্মেইন ব্ল্যাকউড। তার ব্যাট থেকে আসে ৬৯ রান।
ফলোঅনে পড়ে সকালেই আবার ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আবারও ব্যর্থ হয় সফরকারীদের টপ অর্ডার। জন ক্যাম্পবেল এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে করেন ৬৮ রান। তবে শামারাহ ব্রুকসের সাথে তার ৮৯ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে একসময় রুখে দাঁড়ানোর আশা জাগালেও তা আর হয়নি।
তারপরে দলের হাল ধরেন অধিনায়ক জেসন হোল্ডার। অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন তিনি। হোল্ডার অপরাজিত আছেন ৮৯ বলে ৬০ রান করে। তার সাথে ক্রিজে আছেন শেন ডওরিচের বদলে অভিষেক হওয়া জসুয়া দা সিলভা।
নিউজিল্যান্ড এখনো এগিয়ে আছে ৮৫ রান। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্ট ৩টি ও কাইল জেমিসন ২টি উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৪৬০/১০ (১ম ইনিংস)
ওয়েস্ট ইন্ডিজ ১৩১/১০ (১ম ইনিংস)
ব্ল্যাকউড ৬৯;
সাউদি ৫/৩২, জেমিসন ৫/৩৪;
ওয়েস্ট ইন্ডিজ ২৪৪/৬ (ফলো অন)
ক্যাম্পবেল ৬৮, হোল্ডার ৬০*, জসুয়া ২৫*;
সাউদি ৩/৭৫, জেমিসন ২/৪৩।
নিউজিল্যান্ড ৮৫ রানে এগিয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 