-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছোট ভাই ব্রেন্ডন স্টার্কের সাথে (ডানে) মিচেল স্টার্ক। ফাইল ছবি[/caption]
ক্রীড়া পরিবারে বেড়ে ওঠা মিচেল স্টার্ক ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার। তার ভাই ব্রেন্ডন স্টার্ক হাই জাম্পে বিশ্বের অন্যতম স্বনামধন্য। চলমান টোকিও অলিম্পিকে ব্রেন্ডন উঠে গেছেন হাই জাম্প ইভেন্টের ফাইনালে। ১ আগস্ট তার ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
২৭ বছর বয়সী এই হাই জাম্প অ্যাথলেট মিচেল স্টার্কের ৪ বছরের ছোট। বড় ভাইয়ের মতই আগ্রহ ছিল খেলাধুলায়। তবে ছেলেবেলায় ভাবেননি হাই জাম্প বেছে নেবেন। চেষ্টা করতে করতে একসময় মনে ধরে যায়। এরপর মনোযোগ দিয়ে অনুশীলন শুরু করেন।
[caption id="attachment_166307" align="aligncenter" width="700"]
ব্রেন্ডন স্টার্ক। ফাইল ছবি[/caption]
বড় ভাই মিচেল স্টার্ক যখন গতির ঝড়ে ব্যাটসম্যানের নাভিশ্বাস তোলেন, তার অনুজ ব্রেন্ডন স্টার্ক তখন স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়ার। আক্ষরিক অর্থেই তাই। ইঞ্জুরি, অস্ত্রোপচারের ধকল সামলেও হাই জাম্প ছেড়ে যাননি। ২০১৪ কমনওয়েলথ গেমসে ৮ম স্থান দখলের পর ২০১৮ কমনওয়েলথে সোনা জেতেন। এবার অলিম্পিকে সোনা জয়ের সুবর্ণ সুযোগ।
২০১৬ রিও অলিম্পিকে ১৫তম স্থান দখল করেছিলেন মিচেল স্টার্কের ছোট ভাই। ব্রেন্ডন অবশ্য মিচেলের মত ক্রিকেট খেলেছেন। মাড়িয়েছিলেন ফুটবল মাঠও। শেষপর্যন্ত অ্যাথলেট হয়েছেন বটে, তবে হাই জাম্পকে বেছে নিয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 