-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেট তুলে নেন আফ্রিদি। [/caption]
১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আফ্রিদি। বারবার খবরের শিরোনামে এসেছেন তার অবসর ইস্যূ এবং ‘শূন্য’ রানে আউট হওয়া নিয়ে। তবুও থেমে থাকেনি পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। সমলোচনা গায়ে না মাখিয়ে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তার সঙ্গে ক্রিকেটে পা রাখা অনেকেই বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন তবে এখনো ক্রিকেট থেকে অবসরে যাননি আফ্রিদি।
বিপিএল, পিএসএল, টি-টেনের মতো টুর্নামেন্টগুলোতে দিব্যি খেলে বেড়াচ্ছেন ৪১ বছর ছুঁই ছুঁই এই ক্রিকেটার। সম্প্রতি সময়ে টি-টেনে নাম লিখিয়েছেন তিনি। প্রথম ম্যাচে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ শেষে তিনি জানান এখনই ক্রিকেটকে বিদায় জানাতে চান না। তার ভক্তদের জন্য খেলে যেতে আরও দুই-এক বছর।
“ভালো ব্যাপার হচ্ছে, আমি এখনো ক্রিকেট খেলাটাকে উপভোগ করি। ক্রিকেটের প্রতি আমার এবং ভক্তদের আবেগও প্রচুর। তারা এখনো আমাকে মাঠে খেলতে দেখতে চায়। ভক্তদের জন্যই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তাদের জন্য হলেও অন্তত আরও দুই-এক বছর খেলতে চাই।”
তিনি আরও যোগ করেন, “ক্রিকেট খেলার জন্য শতভাগ ফিট এবং আত্মনিবেদন থাকা বেশি জরুরী। আমি চেষ্টা করছি এসব মাথায় নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে।”
আবু ধাবি টি-টেন টুর্নামেন্টে ভিসা এবং কোয়ারেন্টাইন জটিলতা কাটিয়ে উঠে মাঠে ফিরেই বল হাতে উজ্জ্বল ছিলেন শহীদ খান আফ্রিদি। এবারের টি-টেনে কালান্দার্সের ‘আইকন’ ক্রিকেটার হিসেবে খেলছেন তিনি। মাঠে ফিরেই বল হাতে ১৬ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন কালান্দার্সের এই আইকন ক্রিকেটার।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আফ্রিদি। পাকিস্তান দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। টেস্ট ছেড়েছেন আরও পাঁচ বছর আগে। সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালে লর্ডসে।