-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর ম্যাচের শুরু থেকেই ল্যাঙ্কাশায়ার বোলারদের তোপের মুখে পড়ে কেন্ট ক্রিকেট ক্লাব। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর বিপরীতে প্রতিপক্ষ শিবিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে ধীরগতিতে রান যোগ হতে থাকে। যা ব্যাটসম্যানদের উপর বাড়তি চাপের কারণ হয়ে দেখা দেয়।
অধিনায়ক স্যাম বিলিংস একা হাতে পুরো দলের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে লড়াই চালিয়ে যান। তবে যোগ্য সঙ্গীর অভাব অনুভব করেন পুরো ইনিংস জুড়েই। কেন্টের বিপর্যয় চরম মাত্রা ধারণ করে ১২তম ওভারে ৭৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসলে। এরপর দলীয় স্কোর শতরান ছাড়ানোর পর সাজঘরের পথ ধরেন ৩৭ বলে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলা বিলিংসও।
শেষ দিকে ইমাম কাইয়্যুমের ঝড়ো ১৪ বলের ২১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে স্কোরবোর্ডে ১৩৩ রান তুলতে সক্ষম হয় কেন্ট।
প্রতিপক্ষ শিবিরের বোলারদের মধ্যে পার্কিনসন সর্বাধিক তিনটি ও লেস্টার দুটি উইকেট লাভ করেন।
জবাবে রান তাড়া করতে নেমে প্রথম ওভারে জস বাটলারের ও ইনিংসের তিন নম্বর ওভারে লিলির উইকেট হারিয়ে ধাক্কা খেলেও জেনিংসের ৪৬ রানের ইনিংসে তা কাটিয়ে উঠে দলটি। লড়াকু এ ইনিংস খেলার পথে তার ব্যাটের উপরের কানায় লেগে একটি বল কিপারের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া হয়ে আঘাত হানে ক্যামেরাম্যানের মাথায়। তবে ভালো খবর হলো মাথায় আঘাত করলেও তা তেমন বড় কোনো ধরণের ক্ষতির কারণ হয়নি। জেনিংসকে উদ্দেশ্য করে বিষয়টি টুইটারে নিশ্চিত করে ভাইটালিটি ব্লাস্ট কতৃপক্ষ।
দেখুন যেভাবে জেনিংসের খেলা শট আঘাত হেনেছিল ক্যামেরাম্যানের মাথায়-