-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজ খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে। সেখানে খেলেই বাঁধিয়েছেন চোট। দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন করেছিলেন, খেলেছিলেন প্রস্তুতি ম্যাচও। তবে শেষদিকে চোটের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মাঠের বাইরে ছিটকে পড়তে হয় তাকে। এই ইনজুরি 'কাটার মাস্টার' খ্যাত ক্রিকেটারকে মাঠের বাইরে রাখবে ৩ থেকে ৪ সপ্তাহ।
তবে মুস্তাফিজ এই ইনজুরিকে দেখছেন ক্রিকেটের অতি স্বাভাবিক একটি বিষয় হিসেবে। আর তাই দোষারোপ করার থাকলে সেটি করছেন কেবল ভাগ্যকেই। বুধবার মিরপুর একাডেমি মাঠে তিনি বলেন, 'খেলতে গেলে এমন ইনজুরি হবেই। এখন আমার কপালে এমন ছিল, কী করার আছে।'
ইনজুরির কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজে। দলের সেরা বোলারকে ছাড়া টাইগারদের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। মুস্তাফিজ থাকতে পারছেন না উইন্ডিজ সফরের শুরুর দিকেও। দলের বাইরে থাকায় একটুও কি আফসোস হয় না তার?
মুস্তাফিজের জবাব, 'আফসোস তো থাকারই কথা। সব ক্রিকেটারের জন্যই এটা সত্য। কী করব এখন, আমি চেষ্টা করি সবসময় ফিট থাকার। কিন্তু ইনজুরি হলে কিছু করার নেই।'
সবকিছুর পর ইনজুরি কাটিয়ে ওঠাই এখন মুস্তাফিজের লক্ষ্য। পুনর্বাসনের জন্য বিশেষজ্ঞদের দেওয়া দাওয়াই মেনে চলছেন সুস্থ হয়ে উঠার জন্য।
মুস্তাফিজ বলেন, 'আমার ইনজুরি হয়েছে, এখন আমি চেষ্টা করছি কিভাবে দলে থাকা যায়। আমাকে পুনর্বাসনের যেই পরিকল্পনা দেয়া হয়েছে, সেটা মেনে চলার চেষ্টা করছি।’
মুস্তাফিজের পুরো ফিট হয়ে মাঠে ফিরতে লেগে যাবে ঈদের পরও আরও সপ্তাহখানেক। উইন্ডিজ সফররত দলের সাথে যোগ দেওয়ার আগে তিনি খেলতে পারেবন বাংলাদেশ 'এ' দলের হয়েও।