-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বল হাতে নিয়েই উইকেটের দেখা পান মুস্তাফিজ। ছবি : আইপিএল[/caption]
টস জিতে ফিল্ডিং করতে নামা রাজস্থানের পক্ষে মুস্তাফিজ নিজের প্রথম ওভার বোলিং করতে আসেন ৭ম ওভারে। তার আগেই দিল্লী হারায় ৩ উইকেট। মুস্তাফিজ শিকার করেন চতুর্থ উইকেট।
মুস্তাফিজের করা ওভারের প্রথম বলে এক রান নেন প্রতিপক্ষ অধিনায়ক রিশভ পান্ট। স্ট্রাইকে এসে রানের দেখা পাচ্ছিলেন না মার্কাস স্টয়নিস। ওভারের শেষ বলে ক্যাচ তুলে দেন বাটলারের হাতে।
১২তম ওভারে আবারও বল হাতে নেন মুস্তাফিজ। সেই ওভারে তিনি বলি করেন ৮ রান। অর্থাৎ, ২ ওভার শেষে মুস্তাফিজের খরচ ছিল মাত্র ৯ রান। ওভারের শেষ বলে চার হজম করলেও বল হাতে দ্যুতি ছড়ান মুস্তাফিজ।
মুস্তাফিজের ওভার স্লগ ওভারের জন্য বাকি রেখেছিলেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন। ১৭তম ওভারে আবারও আক্রমনে আনেন মুস্তাফিজকে। সেই ওভারেই মুস্তাফিজ বেশি রান খরচ করেননি। প্রথম বলে চার হজম করলেও মোট ৮ রান দেন এই ওভারে। ৩ ওভারে খরচ করেন ১৭ রান।
১৯তম ওভারে আবারও বল হাতে নিয়ে প্রথম ওভারেই চার হজম করেন মুস্তাফিজ। স্লগ ওভারে ব্যাটসম্যানরা সাধ্য অনুযায়ী চড়াও হবেন- এটা অবশ্য অপ্রত্যাশিত ছিল না। তবে এই কঠিন সময়েও শিকার করেন আরেকটি উইকেট। আগের বলে চার মারা টম কারানকে (১৬ বলে ২১) বোল্ড করেন দারুণ এক ডেলিভারিতে।
অবশ্য রান বাড়ানোর তাড়নায় রবিচন্দ্রন অশ্বিন এসেই চার হাঁকান মুস্তাফিজকে। দৃষ্টিনন্দন চতুর্থ বলে ব্যাটই লাগাতে পারেননি অশ্বিন। পঞ্চম বলে দৌড়ে নেন ২ রান। একটি ওয়াইডের পর ষষ্ঠ বলে দুই রান নেওয়ার চেষ্টা করছিলেন অশ্বিন, তবে এক রান নিয়ে রান আউট হন সাঞ্জুর দক্ষতায়। শেষ ওভারে মুস্তাফিজ খরচ করেন ১২ রান।
৪ ওভার বল করে ২৯ রানের খরচায় ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ, যেখানে বোলিংয়ের অর্ধেকই ছিল স্লগ ওভারে। 