-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এরই ধারাবাহিকতায় কদিন আগে পাকিস্তানকে ক্রিকেটে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ভারত। এবার পাল্টা দাবি জানিয়েছে পাকিস্তানও। দেশটির ঊর্ধ্বতন কর্তারা ভারতকে ক্রিকেট অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৪৫ জন সদস্য নিহত হওয়ায় ঘটনায় ভারত ও পাকিস্তান দুই দেশই আকাস সীমায় শক্তির প্রদর্শন করেছে। বিমান হামলার মাঝখানে এক ভারতীয় পাইলটকে আটক করে পরে ছেড়ে দিয়েছে পাকিস্তান। ঐ ঘটনার রেশ ধরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতীয় দল মাঠে নেমেছিল আর্মি ক্যাপ পরে। এই বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি পাকিস্তান।
পাকিস্তান মনে করে, দুই দেশের বৈরিতার জেরে ক্রিকেট মাঠে আর্মি ক্যাপ পরে খেলতে নেমে বিরাট কোহলির দল পাকিস্তানকে অসম্মান করেছে। একইসাথে এমন কাজকে দেশটির গণমাধ্যমে ‘অপেশাদারিত্ব’ বলেও আখ্যা করা হচ্ছে। শুধু তা-ই নয়, পাকিস্তান ভারতের এমন কাজের জন্য ক্রিকেটে ভারতকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে।
পাকিস্তানের সাধারণ ক্রিকেট সমর্থকরা তো বটেই, ভারতকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব করেছেন পাকিস্তানের নীতিনির্ধারকরাও। পাকিস্তানের ফেডারেল ইনফরমেশন মিনিস্টার ফওয়াদ চৌধুরী জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উচিত এখনই ভারতকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেওয়া।
তিনি বলেন, ‘আইসিসির উচিৎ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলকে নিষিদ্ধ করা। এবং একই সঙ্গে তাদেরকে জানিয়ে দেয়া উচিৎ যে, ভারতীয় দল কোনোভাবেই আন্তর্জাতিক আইনের বাইরে নয়।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট মাঠে রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে আসলে খেলা নষ্ট হয়ে যাবে।’
আর এ কারণেই তিনি ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন। এ সময় ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে পাকিস্তানের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এদিকে ভারতের আর্মি ক্যাপ পরে মাঠে নামার ঘটনায় আইসিসি নিশ্চুপ থাকলেও পাকিস্তান সরব আইসিসির কার্যকর পদক্ষেপ গ্রহণ দেখতে। দেশটির পরারষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি এমন ঘটনায় ভারতকে সুয়ো মোটো নোটিস জারি করার আহ্বান জানিয়েছেন।