-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গান্ধী পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মহসিন। বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার ৪ বলে ১৫০ রানে গুটিয়ে যায় ভারত হুইল চেয়ার ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে একাই পাঁচ উইকেট নেন মহিদুল। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৫ বলে ৪ রান নিয়ে হুকুমের বলে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক মহসিন।
বাংলাদেশ অধিনায়ক দ্রুত আউট হলেও দলের হাল ধরেন ব্যাটসম্যান মিঠু এবং ওপেনার রিপন। ব্যক্তিগত ১৯ রান নিয়ে লক্ষনের বলে আউট হন ওপেনার রিপন। তবে একপাশ থেকে রান করে যান মিঠু। মোহিদুল ও মোর্শেদের সঙ্গে গড়েন ছোট জুটিও। শেষদিকে সাজ্জাদের অপরাজিত ২১ ও মিঠুনের অপরাজিত ৭৬ রানে ভর করে ১৮.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট লাভ করেন সৌরভ এবং একটি করে উইকেট পান হুকুম ও লক্ষন। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে একই মাঠ, গান্ধী পার্কে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ১-২ এ হারিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভারতের কাছে ১ রানে হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। পরবর্তীতে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১৫০-১০ (ওভার ১৯.৪)
বাংলাদেশ ১৫৪ (১৮.৪)
মহিদুল ৭৬*, সাজ্জাদ ২১*, মোর্শেদ ১০ঃ সৌরভ ২-৪০
ম্যাচ ফলাফলঃ ৬ উইকেটে জয়ী বাংলাদেশ দল।
ম্যাচ সেরাঃ মহিদুল ইসলাম