-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফিক্সিং করে কুখ্যাতি অর্জন করেছিলেন বিশ্বের যে কয়জন তারকা, তাদের মধ্যে শ্রীশান্তের নাম থাকবে উপরের দিকেই। সাজা ভোগ শেষ হওয়ার পথে, তবু এই পেসার এখনো নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার জন্য কেরালা ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার আগে শ্রীশান্ত মনে পুষে রেখেছেন ফের ভারতের হয়ে খেলার স্বপ্ন।
শ্রীশান্ত বলেন, 'আমার প্রথম ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানে আমি সর্বশেষ ম্যাচ খেলেছি ভারতের হয়ে (২০১১ বিশ্বকাপ ফাইনাল)। জীবন একটা বৃত্ত খুঁজে নিচ্ছে। কেরালা কখনো শিরোপা না জিতলেও এবার বেশ ভালো একটা দল।'
শ্রীশান্ত আরও জানান, 'আমি শুধু মুশতাক আলী ট্রফি নিয়ে ভাবছি না। ইরানি ও রঞ্জি ট্রফিও জিততে চাই। ভালো করলে আরও সুযোগ পাব। ভালো বল করলে ও ফিট থাকলে আইপিএলেও জায়গা করতে পারব। লিয়েন্ডার পেজ গ্র্যান্ড স্লাম জিতেছেন ৪২ বছর বয়সে, রজার ফেদেরার এখনো খেলছেন। ক্রিকেটে মিসবাহ উল হক, ব্র্যাড হগ, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা বেশি বয়সেও ভালো করেছেন। একজন পেসারের জন্য কাজটি সহজ না হলেও, আমি প্রয়োজনে ইতিহাস গড়ব। আমার মূল্য লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ দলে খেলা ও বিশ্বকাপ জেতা।'
প্রসঙ্গত, ২০১৩ আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্তকে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও শ্রীশান্তের আপিলের প্রেক্ষিতে পরবর্তীতে শাস্তির মাত্রা কমিয়ে আনা হয়। শ্রীশান্ত নিজের বাবা-মায়ের নাম নিয়েও নিজেকে নির্দোষ দাবি করেছেন, এমনকি এখনো নিজেকে নির্দোষ দাবি করেন। উচ্ছশৃঙ্খল আচরণের পাশাপাশি তার বিরুদ্ধে ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের দিকে রেগেমেগে তেড়ে যাওয়ার ন্যাক্ক্যারজনক অভিযোগও আছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 