-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ভারতীয় ক্রিকেটে বেশ পরিচিত মুখ সুরিয়া। দেশটির ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও নিয়মিতভাবে নিজ ব্যাটে আলো ছড়াচ্ছেন। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বড় ভরসা তার চওড়া ব্যাট। নিজের শেষ ম্যাচেও খেলেছেন ২৬ বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস।
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে এখন পর্যন্ত খেলা ম্যাচে সুরিয়ার স্ট্রাইক রেট ১৫০ প্রায়। ব্যাটিং গড় ৩২ এর কাছাকাছি। সাথে ঘরোয়া ক্রিকেটেও তার পারফরম্যান্স চোখে পড়ার মত। তবুও বরাবরের মতো আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারত দলে জায়গা হয়নি সুরিয়ার।
এই টপ-অর্ডার ব্যাটসম্যান উপেক্ষিত হওয়ায় বোর্ডের উপর খানিক বিরক্ত দেশটির অফ স্পিনার হরভজন সিং। এক টুইটার বার্তায় হরভজন লিখেছেন, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার জন্য একেকজনের ক্ষেত্রে একেক রকম নিয়ম।
হরভজন লিখেছেন, ‘ভারতীয় দলে ঢুকতে সুরিয়ার পক্ষে আর কী করা সম্ভব ছিল আমি জানি না। এমুহূর্তে সব ধরনের ক্রিকেটেই সে ফর্ম আছে। ধারাবাহিকতা দেখিয়েছে। এখানে যেন একেক জনের ক্ষেত্রে নিয়মটা একেক রকম। আমি বিসিসিআইকে অনুরোধ করছি সুরিয়ার রেকর্ড ভাল করে দেখা হোক।’
সুরিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের দলে অক্ষর প্যাটেলের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি, ‘তোমাদের দুর্ভাগ্য যে জাতীয় দলে জায়গা হল না। কয়েক বছর বাদে হয়ত কিছু লোক বলবে যে তোমরা ভুল সময়ে জন্মগ্রহণ করেছ। ফলে জাতীয় দলে জায়গা হল না। তবে আমি বলছি, যেকোনো সময় অনায়াসেই এই দলে তোমাদের ঢোকা উচিত।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 