-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিংয়ের কাছে ম্যাচে স্টোকসের মতই অসহায় ছিল ইংলিশরা। ছবি: গেটি ইমেজ[/caption]
নটিংহ্যামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী ভারত। এই জয়ে সফরকারীরা সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পেয়েছিল লড়াকু সংগ্রহ। ৮৩ রানের উদ্বোধনী জুটি ভেঙে ৩৫ বলে ৩৮ রান করা জেসন রয় বিদায় নেওয়ার খানিক পরই অবশ্য সাজঘরে ফেরেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো, সমানসংখ্যক বলে সমানসংখ্যক রান করে। দলীয় রান ১০৫ এ পৌঁছাতেই প্যাভিলিয়নের পথ ধরেন জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান। এরপর দলের হাল ধরেন বেন স্টোকস (৫০) ও জস বাটলার (৫৩)। দুজনই ফিফটি তুলে দলকে এনে দেন সম্মানজনক সংগ্রহের পুঁজি। এই দুজনের বিদায়ের পর মঈন আলীর ২৪ ও আদিল রশিদের ২২ রানের ইনিংস স্বস্তি এনে দেয় ইংলিশদের। ইনিংসের ১ বল বাকি থাকতেই অবশ্য ইংল্যান্ড গুটিয়ে যায় ২৬৮ রানে।
ভারতের পক্ষে কূলদ্বীপ যাদব একাই শিকার করেন ছয়টি উইকেট। এছাড়া উমেশ যাদব লাভ করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নামা ভারতের ৫৯ রানের ওপেনিং জুটি ভাঙে ২৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলা শিখর ধাওয়ান বিদায় নিলে। এরপর ক্রিজে এসে আরেক ওপেনার রোহিত শর্মাকে তাণ্ডবের সুযোগ করে দেন অধিনায়ক বিরাট কোহলি। ৮২ বলে ৭৫ রান করার পর কোহলি বিদায় নিলেও রোহিত মাঠ ছাড়েন অপরাজিত থেকেই। তার আগে তুলে নেন দুর্ধর্ষ এক সেঞ্চুরি। মাত্র ১১৪ বল মোকাবেলা করে ১৩৭ রান আসে তার ব্যাট থেকে, যে ইনিংসে ছিল পনেরোটি চার ও চারটি ছক্কা। ৫৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান রোহিত ও লোকেশ রাহুল।
ইংল্যান্ডের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মঈন আলী ও আদিল রশিদ।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কূলদ্বীপ যাদব।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২৬৮/১০ (৪৯.৫ ওভার); বাটলার ৫৩, স্টোকস ৫০; কূলদ্বীপ ২৫/৬, উমেশ ৭০/২
ভারত: ২৬৯/২ (৪০.১ ওভার); রোহিত ১৩৭*, কোহলি ৭৬; মঈন ৬০/১, রশিদ ৬২/১
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।