-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

যুক্তরাষ্ট্রে তার জীবনের নতুন ইনিংস শুরু হবে বলে মনে করেন তিনি। টুইটারে এক খোলা চিঠিতে চাঁদ লিখেন, "কিছুক্ষণ ভাবার পরেও আমি এ চিঠির যথার্থ সূচনাটা খুঁজে পাইনি। নিচের কথাগুলো আমার মধ্যে মিশ্রিত অনুভূতি তৈরি করছে। আমি জানিনা আমার কেমন অনুভূতি হওয়া উচিত কারণ সত্যিই আমি তা চিন্তা করছি। নিজের দেশকে আর কখনো প্রতিনিধিত্ব করতে পারব না- এ চিন্তাটা কিছুক্ষণের জন্য আমার হৃদয়কে থামিয়ে দেয়।"
২০১২ সালে চাঁদের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ভারত। ফাইনালে ১৩০ বলে ১১১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন চাঁদ। সেই স্মৃতিচারণও করেন তিনি। তিনি লিখেন, "ভারতের হয়ে অ-১৯ বিশ্বকাপ জেতা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তগুলোর মধ্যে একটি। অধিনায়ক হিসেবে কাপ তুলে ধরা এবং বিশ্বজুড়ে সকল ভারতীয় মানুষের মুখে হাসি ফোটানোর অনুভূতি সত্যিই বিশেষ। আমি সেই অনুভূতি কখনো ভুলব না।"
তখন অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত হিসেবে বিবেচনা করেছিলেন। প্রতিভাবান এ ব্যাটসম্যান এক সময় ভারতের ব্যাটিং অর্ডারের স্তম্ভ হবেন- এমন স্বপ্ন অনেকে দেখলেও চাঁদের ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটই খেলা হয়নি। তার সাথে বয়সভিত্তিক ক্রিকেট খেলা অনেকে জাতীয় দলের হয়ে খেললেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার অভাবে চান্দ ছিটকে পড়েন জাতীয় দলের রাডার থেকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩ ইনিংসে ৩১.৫৭ গড়ে ৩৩৭৯ রান করেছেন তিনি। আছে ৮ শতক আর ১৬ অর্ধশতক। এছাড়া লিস্ট-এ ক্রিকেটে ৪১.৩৩ গড়ে ৪৫০৫ রান এবং টি-২০ ক্রিকেটে ২২.৩৫ গড়ে ১৫৬৫ রান করেছেন চান্দ। লিস্ট এ ক্রিকেটে ও টি-২০ ক্রিকেটে তার শতক যথাক্রমে সাতটি ও তিনটি।