-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রিকেটের নতুন সংস্করণ টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদ রাখলে ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে সর্বমোট ৩টি আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনা করে আইসিসি। তবে চ্যাম্পিয়নস ট্রফির পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছে আগেই। ক্রিকেটকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি খেলাটাকে দর্শকবান্ধব করতে এবার বাড়তি কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
যেখানে সিমিত ওভারের টুর্নামেন্টের পাশাপাশি নতুন করে আরও দুইটি টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে আইসিসি। দুইবায়ে গতকাল (সোমবার) আইসিসির সভায় অনুমোদন পেয়েছে এই প্রস্তাব। যেখানে বলা হয়েছে, ২০২৩ বিশ্বকাপের পরবর্তী ৮ বছর অর্থাৎ ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছরই থাকবে আইসিসির কোন না কোন টুর্নামেন্ট।
যেখানে ২০২৭ ও ২০৩১ সাথে থাকবে দুইটি ওয়ানডে বিশ্বকাপ। থাকবে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাথে নতুন করে আয়োজন করা হবে আরও দুটি বাড়তি আসর। যেটা কিনা বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আদলে করার ইচ্ছে আইসিসির। যদিও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ দলকে নিয়ে হতে পারে সেই টুর্নামেন্ট।
তবে আইসিসির এমন প্রস্তাবে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেননা আইসিসির রাজস্বের ৭০ ভাগই আসে ভারত থেকে। যেখানে বড় আবদান থাকে দ্বিপাক্ষিক সিরিজের। কিন্তু আইসিসি নতুন করে আবার বৈশ্বিক টুর্নামেন্ট যুক্ত করলে তাতে প্রভাব পড়বে দ্বিপাক্ষিক সিরিজের সূচিতে, যেখানে দ্বিপাক্ষিক সিরিজগুলো থেকে ভারতের আয় অনেক বেশি। একারণেই আইসিসির এমন উদ্যোগকে একেবারেই ভালো চোখে দেখছে না ভারত।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 