-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথমদিনের অনুশীলনে ফিজিওর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর একাডেমি মাঠে রানিংয়ের পাশাপাশি করেছেন সাইক্লিংসহ ফিটনেস ট্রেনিংও। এরপর মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের।
আসন্ন এ সফর সম্পর্কে নিজের আগ্রহের পাশাপাশি ইঞ্জুরি থেকে সেরে উঠার পথে তার বর্তমান অবস্থা সম্পর্কে এ সময় কথা বলেন কায়েস। ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন জানিয়ে তিনি বলেন, "আগের মতো ব্যথা নেই। রানিং করলাম, সাইক্লিং করলাম। কোনো রকম ব্যথা হয়নি। ডাক্তারের সঙ্গে কথা বললাম। খেলা নয় তারিখ থেকে। আমার মনে হয়, খেলার শুরুর আগে, ইনশাল্লাহ, আমি ফিট হয়ে যাবো। এখন এটা আসলে নির্ভর করছে আমার আর ফিজিওর ওপর। ফিজিও যদি ফিটনেস নিয়ে ভালো খবর দেন, তাহলে হয়তো (ভারত সফরে) যাবো। আর যদি সিলেক্ট না হই সেটা আলাদা কথা। ফিজিও যদি ভালো বলেন, তাহলে সব ঠিক আছে।"
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশে ভারত মোট পাঁচবার সফর করলেও ভারতের মাটিতে এবারই প্রথম যাওয়া হচ্ছে টাইগারদের তাই আসন্ন এ সিরিজকে নিয়ে কায়েসের মধ্যে কেমন আগ্রহ কাজ করছে জানতে চাওয়া হলে ে সিরজকে ক্রিকেটারদের সোনালী সুযোগ আখ্যা দিয়ে তিনি বলেন, "ভারত সিরিজের জন্য অবশ্যই প্রতিটি খেলোয়াড়ই মুখিয়ে থাকে। কারণ এমন জায়গায় আমরা খুব বেশি খেলতে পারি না। আমাদের এমন সিরিজ খেলার সুযোগ আসে না। এমন একটা সোনালী সুযোগ সবাই পেতে চাই। আমি এবং আমরা সবাই এ রকম একটা সিরিজ নিয়ে রোমাঞ্চিত।"
দ্রুত গতিতে ইমরুল কায়েস ইঞ্জুরি থেকে সেরে উঠলেও আসন্ন সফরে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরির মতে এ ধরণের ইঞ্জুরি থেকে সম্পূর্ণভাবে সুস্থ না হয়ে ফিরলে আবারো বড় ধরণের ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে। তাই আপাতত ইমরুল কায়েসের আসন্ন খেলার সিদ্ধান্ত নির্ভর করছে ফিজিওর সিদ্ধান্তের উপরই। উল্লেখ্য, ভারতের বিপক্ষে ওইতিহাইক টেস্ট ম্যাচ খেলতে ২ ফেব্রুয়ারি ভারত সফরে যাবে বাংলাদেশ আর স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের বহুল প্রতীক্ষিত একমাত্র টেস্টটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটাইম