-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মন্টি পানেসার[/caption]
পাকিস্তানের কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশ নিবেন বড় তারকারা। যাদের মধ্যে আছেন, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, হার্শেল গিবস, তিলাকরত্নে দিলশান প্রমুখ। গিবসকেও কেপিএলে অংশ নেওয়ার জন্য হুমকি দিয়েছে বিসিসিআই। কেপিএলে অংশ নিলে তাকে আর ভারতে ঢুকতে দেওয়া হবে না বলা হয়েছে। তবে সেই হুমকিতে কান দেননি গিবস। ক্ষুব্ধ হয়ে বিসিসিআইয়ের এই রূপ প্রকাশ করে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে সাবেক ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসারের ক্ষেত্রে ঘটল বিপরীত চিত্র। ভারতের হুমকির কথা জানার পরে এই ক্রিকেটার ভয়ে নিজ থেকেই সরে দাঁড়ালেন। কেপিএল থেকে সরে দাঁড়ানোর কারণও অকপটে স্বীকার করেছেন তিনি। পানেসার বলেন, ভারতে কাজের সুযোগ তিনি হারাতে চান না।
পানেসারের ভাষায়, 'আমার কেপিএলে খেলার সুযোগ ছিল, ভেবেছিলাম আরেকবার মাঠে নামতে পারব। কিন্তু বিসিসিআই থেকে নাকি খেলোয়াড়দের বলা হচ্ছে যাঁরা কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলবে, তারা সমস্যায় পড়তে পারে। আমি ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমে মাত্রই ক্যারিয়ার শুরু করেছি, আমি ভারতে কাজ করতে চাই।'
তিনি আরও বলেন, 'সব হিসাব করেই আমি সিদ্ধান্ত নিলাম, কাশ্মীর প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্তই ভালো। আমি ক্রিকেট আর রাজনীতির মধ্যে জড়াতে চাই না। আশা করি, আমরা যদি এই লিগে না খেলি, ভারত আমাদের কাজের সুযোগ দেবে। আমরা ভারতে কাজ করতে চাই। ধারাভাষ্য দিতে চাই, ভারতে কোচিং করাতে চাই।'
বিদেশি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার জন্য হুমকি দেওয়ার পরে আইসিসিকেও চিঠি দিয়েছে বিসিসিআই । সেখানে তারা আবদার করেছে আইসিসি যেন কেপিএলকে অনুমোদন না দেয়। ক্রিকেট বিস্তারেও ভারতের এই বাধা স্পষ্টত প্রকাশ করছে পাকিস্তানের প্রতি তাদের আক্রোশ কতটা বেশি~