-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এরই ধারাবাহিকতায় ভারত আইসিসির কাছে পাকিস্তানকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল- সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দিচ্ছে এমন একটি দেশের জাতীয় দলকে ক্রিকেটে জায়গা দেওয়া অনুচিত। একইসাথে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে প্রত্যাহারের দাবিও জানিয়েছিল।
ভারতের সেই দাবি অবশ্য ধোপে টেকার সম্ভাবনা নেই। তবে দেশটির ক্রিকেট সমর্থকরা বসে থাকার পাত্র নন। তারা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের আহ্বান জানান। সেই কথা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কানেও।
জবাবে পিসিবি জানিয়েছে, ভারত যদি সত্যিই বিশ্বকাপের ম্যাচ বয়কট করে তাহলে সেই বিষয়টি আনন্দের সাথেই মেনে নেবে তারা!
অবশ্য মেনে না নেওয়ারও কারণ নেই। ভারত ম্যাচ বয়কট করলে ওয়াকওভার পেয়ে ম্যাচে জয়ের মর্যাদা পাবে পাকিস্তান, পাবে দুটি পয়েন্টও। সেটি উল্লেখ করেই পিসিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আইসিসিকে বিসিসিআইয়ের ম্যাচ বয়কট প্রস্তাবের পাল্টা জবাব দিতে প্রস্তুত পিসিবি। ভারতীয় বোর্ড কি সিদ্ধান্ত নেবে জানি না। তবে এই ব্যাপারে আমাদের অবস্থান পরিস্কার।’
ভারতকে ‘প্রতিবেশী দল’ আখ্যা দিয়ে ঐ বোর্ড কর্মকর্তা বলেন, ‘প্রতিবেশী দল ওয়াকওভার (ম্যাচ ছেড়ে দেওয়া) দিলে আমাদের কিছু করার নেই। আমরা সানন্দে দুই পয়েন্ট নেব।’
তবে ব্যাখ্যার পাশাপাশি তিনি পাল্টা প্রশ্ন রেখেছেন- গ্রুপ পর্বে ওয়াকওভার দেওয়ার পর নকআউট পর্বে যদি দেখা হয়? তখনও কি ম্যাচ ছেড়ে দেবে ভারত?
তিনি বলেন, ‘গ্রুপ পর্বে না হয় ছেড়ে দেবে, নকআউট রাউন্ডে হলে? তখন কী করবে? সেই ম্যাচটিও কী বয়কট করবে? অসুবিধা নেই, ম্যাচ বর্জনের সব সিদ্ধান্ত আমরা সানন্দে গ্রহণ করব। না খেলে পয়েন্ট পেলে সমস্যা কোথায়!’