-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতের শেষ তিন ওয়ানডের দলে ভুবনেশ্বর-বুমরাহ ©এএফপি[/caption]
হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন না এশিয়া কাপে খেলা অলরাউন্ডার কেদার যাদব। শেষ তিন ওয়ানডের দলে তাকে জায়গা দেওয়া হবে বলে ধারনা করেছিল অনেকে। ভারতের দেওদহার ট্রফিতে ইতোমধ্যেই মাঠে নেমেছেন যাদব। তবে ডাক পাননি তিনি।
প্রথম দুই ওয়ানডেতে মাঠে নেমেছিলেন মোহাম্মদ সামি। প্রথম ম্যাচে দুই উইকেট নিলেও তিনি ছিলেন ভারতের সবচেয়ে খরুচে বোলার। ৮১ রানে ২ উইকেট ছিল তার বোলিং ফিগার। দ্বিতীয় ওয়ানডেতে এক উইকেট নিলেও রান দেন ৫৯। ২০ ওভারে ১৪০ রান দিয়েছেন তিনি। আরেক পেসার উমেশ যাদবও এ সিরিজে বড্ড খরুচে বোলিং করছেন। দুই ম্যাচে ১৪২ রান দিয়েছেন উমেশ যাদব। প্রথম ম্যাচে ৬৪ রান দিয়েছেন তিনি। পাননি কোনো উইকেট। দ্বিতীয় ম্যাচে ৭৮ রানের বিনিময়ে এক উইকেট পেয়েছেন উমেশ।
২৭ অক্টোবর পুনেতে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ে চতুর্থ ওয়ানডে এবং থিরুভানাথাপুরামে শেষ ও পঞ্চম ওয়ানডে হবে যথাক্রমে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
দুই ওয়ানডে শেষে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মার জোড়া শতকে আট উইকেটের জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে কোহলির ১৫৭ রানের ইনিংসের সুবাদে ভারত ৩২১ রান করলেও শাই হোপের ১২৩ ও শিমরন হেটমেয়ারের ৯৪ রানের ইনিংসে ভর করে ম্যাচ টাই করে সফরকারীরা।
ভারতের স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, রিশাভ পান্ট, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, লোকেশ রাহুল এবং মানিশ পান্ডে।