-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনায় নাজুক পরিস্থিতি ভারতের। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে দেশটিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। অনেক কড়াকড়ি ও বিধিনিষেধ আরোপ করেও করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি থামাতে পারছে না দেশটির সরকার। তবে আইপিএল করোনাকে ঠিকই পেছনে ফেলেছে। আর তা গুগোল অনুসন্ধানের দিক থেকে শীর্ষে থাকার রেকর্ড গড়ে।
২০২০ সালে এখন পর্যন্ত আইপিএল নিয়ে সবচেয়ে বেশি জানতে চেয়েছেন ভারতের গুগোল অনুসন্ধানকারীরা। আইপিএল নিয়ে যতবার অনুসন্ধান করা হয়েছে, সেই সংখ্যা করোনা ভাইরাস নিয়ে ভারতীয়দের অনুসন্ধানের চেয়েও বেশি। বিষয়টি নতুন করে সামনে তুলে ধরেছে আইপিএলের সাফল্যকে।
শুধু করোনাকেই নয়, আইপিএল পেছনে ফেলেছে আমেরিকার নির্বাচনের ফলাফল, প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি, বিহারের নির্বাচনের ফলাফল, দিল্লির নির্বাচনের ফলাফলের মত বিষয়গুলোকেও। ভারতে গুগোল অনুসন্ধানে সবার প্রথমে আইপিএল। এরপর আছে করোনা ভাইরাস। তৃতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, চতুর্থ স্থানে বিহার নির্বাচনের ফল এবং পঞ্চম স্থানে দিল্লি নির্বাচনের ফল।
এবারের মত গত বছরও গুগোল অনুসন্ধানে ভারতে শীর্ষে ছিল ক্রিকেট। তবে তা আইপিএল নয়, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেকগুলো আন্তর্জাতিক সিরিজ স্থগিতাদেশ পেয়েছে। এতে যেন আরও বেড়ে গিয়েছিল আইপিএলের আবেদন। অনুসন্ধানের বিচারে আইপিএলের করোনাকেও হার মানানো তো সেই সাক্ষ্যই দিচ্ছে!
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 