-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১২-১৩ মৌসুমের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। ফাইল ছবি[/caption]
কিন্তু এক্ষেত্রে মূল সমস্যা ভেন্যু। দ্বিপাক্ষিক সিরিজে সাধারণত একটি দল হয় স্বাগতিক। ভারত যে পাকিস্তানের আয়োজনে পাকিস্তানে গিয়ে খেলতে চাইবে না, তা একপ্রকার নিশ্চিত। একইভাবে ভারতে গিয়ে খেলতে আপত্তি জানাতে পারে পাকিস্তানও।
এমন নানা সংশয়কে পুঁজি করে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। তবে এবার বিসিসিআই ও পিসিবিকে উপায় বাতলে দিল দুবাই ক্রিকেট এসোসিয়েশন। অভিজাত শহরের ক্রিকেট পরিচালনা সংস্থাটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।
দুবাই ক্রিকেটের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, 'এখানে ভারত-পাকিস্তান ম্যাচ পেলে দারুণ হবে। অনেক আগে যখন শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হত, মনে হত যেন যুদ্ধ চলছে।'
[caption id="attachment_57175" align="aligncenter" width="2048"]
নিরপেক্ষ ভেন্যু হিসেবে অনেক ম্যাচ আয়োজনের রেকর্ড আছে দুবাইয়ের। ফাইল ছবি[/caption]
তবে এই যুদ্ধকে ইতিবাচকভাবেই দেখেন দুবাইয়ের এই ক্রিকেট কর্তা। তাই সেই যুদ্ধের ময়দান বানাতে চান নিজেদের মাঠকে।
আব্দুর রহমান বলেন, 'তবে এটা ভালো যুদ্ধ, স্পোর্টিং একটি যুদ্ধ, যা অসাধারণ ছিল। আমার মনে আছে, একবার রাজ কাপুর (ভারতের অভিনেতা) তার পরিবার নিয়ে এখানে এসে বলেছিলেন, শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া কী দুর্দান্ত। ক্রিকেট মানুষকে কাছে আনে। ক্রিকেটই আমাদের এক করেছে এবং এভাবেই থাকতে দিন। আমরা এটাই করতে চাই।'
তার আশা, ২ বছরে অন্তত একবার আয়োজন করবেন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। তিনি বলেন, 'আমরাও এটি করতে চাই। আমরা যদি ভারতকে বছরে বা দুই বছরে একবার এখানে এসে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি করতে পারি, তা দারুণ হবে।'