-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আব্দুল রাজ্জাক[/caption]
অবসরের পর থেকে বিভিন্ন সময়ে বেফাঁস মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন রাজ্জাক। এবার ভারতের সামর্থ্য ও প্রতিভা নিয়ে কথা বললেন তিনি। দেশ ও বিদেশ- উভয় সিরিজেই ভারত যখন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সিরিজ জয় করছে, তখন পাকিস্তানের বিপক্ষে ভারতের লড়াইয়ের সামর্থ্য নেই বলে মন্তব্য করলেন রাজ্জাক।
এই ক্রিকেটারের মতে বর্তমানে পাকিস্তানে যে ধরনের প্রতিভাবান ক্রিকেটার আছেন, ভারতের সে ধরনের ক্রিকেটার নেই। ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ আয়োজিত না হওয়া ক্রিকেটের জন্য ক্ষতিকর এবং সেই সাথে এই ম্যাচ না হওয়ায় খেলোয়াড়দের চাপ সামাল দেওয়ার ক্ষমতারও যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে মনে করেন রাজ্জাক।
তিনি বলেন, "আমার মনে হয় না, পাকিস্তানের সাথে ভারত লড়াই করতে পারবে। পাকিস্তানের যে ধরনের প্রতিভাবান ক্রিকেটার আছে, তা সম্পূর্ণ ভিন্ন। এখন ভারত ও পাকিস্তানের খেলা না হওয়াটা ভালো কিছু না। এটি খুবই রোমাঞ্চকর ছিল। কোন দলের ক্রিকেটাররা কতটা চাপ নিতে পারে, তা দেখানোর সুযোগ ছিল। এই ম্যাচগুলো হলে মানুষ দেখতে পারত যে, পাকিস্তানের যে ধরনের প্রতিভাবান ক্রিকেটার আছে, ভারতের তা নেই।"
ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যেও তুলনা করেন রাজ্জাক। ইমরান খান ও কপিল দেবকে এক পাল্লায় রাখলেও ইমরান অনেক এগিয়ে ছিলেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া রাজ্জাকের মতে ওয়াসিম আকরামের মতো কোনো ক্রিকেটার তো ভারতের ধারেকাছেও নেই।
রাজ্জাকের ভাষায়, "ভারতও ভালো দল কিন্তু পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডারদের মতো ক্রিকেটার কী ভারতের আছে? নেই। আগে তাকালে, আমাদের ইমরান খান ছিলেন, ওদের কপিল দেব ছিলেন। তবে ইমরানই এগিয়ে ছিলেন। আমাদের ওয়াসিম আকরামের মতো খেলোয়াড় তো ভারতের ছিলই না।"
সর্বোপরি পাকিস্তানকেই এগিয়ে রাখেন তিনি, "ভারতেরও ভালো ক্রিকেটাররা ছিলেন। সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ। আমাদের ছিলেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক, শহীদ আফ্রিদি, ইউসুফ, ইউনিস। সার্বিকভাবে দেখলে পাকিস্তান থেকেই বেশি ভালো ক্রিকেটাররা উঠে এসেছেন। এসব কারণেই পাকিস্তানের সাথে ভারত খেলতে চায় না।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 