-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবি- গেটি ইমেজেস
সর্বশেষ দশ টেস্টে মাত্র একটিতে জিতেছে ইংলিশরা। লর্ডসে প্রথম টেস্টে সফরকারী পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি তারা। পাকিস্তানের বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারেননি ইংল্যান্ডের অধিকাংশ ব্যাটসম্যানরা। ৯ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান।
স্কাইস্পোর্টসে এক কলামে অ্যালিস্টার কুক লিখেন, "আমাদের আরো ভালো খেলা প্রয়োজন। টেস্ট ক্রিকেটের ভবিষ্যত চরম ঝুঁকিতে রয়েছে।"
ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম হতাশাজনক বলে মনে করেন কুক। তিনি লিখেন, "আপনি যখন হারতে থাকবেন সেটা কখনোই ভালো কিছু নয়। দল হিসেবে এ মুহূর্তে আমাদের হতাশাজনক সময় যাচ্ছে। আমরা ভাল খেলছি না।"
এমনকি ভালো পারফরম্যান্স দিতে না পারলে ক্রিকেট ছেড়ে অন্য পেশা খোঁজার কথাও বলেন কুক। তিনি লিখেন, "আপনি যদি ইংল্যান্ডের হয়ে খেলতে চান, আপনাকে কিছু দিতে হবে। অন্যথায় অন্য কোনো চাকরী খুঁজতে হবে।"
দলে একতার মধ্যেও গুরুত্ব আরোপ করেন কুক। একে অন্যের ওপর দোষ না চাপিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে বলে মনে করেন কুক। প্রথম টেস্টের নেতিবাচকতা ঝেড়ে ফেলতে চান তিনি।
তিনি লিখেন, "আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে এক উদ্দেশে খেলতে হবে। সর্বশেষ আপনি যেটা করতে পারেন তা হলো একে অন্যের ওপর দোষ চাপানোর খেলায় অংশ নিতে পারেন। আমরা হেডিংলিতে আমাদের প্রথম টেস্টের নেতিবাচক দিকগুলো বহন করতে চাইনা।"
হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা। সিরিজ বাঁচাতে এ ম্যাচ জিততেই হবে ইংলিশদের। অ্যালিস্টার কুকের এমন কড়া বার্তার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েই নামবে ইংল্যান্ড।





