-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বরিশালের কাছে ১৭ রানে হেরেছে খুলনা। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
১৪২ রান তাড়া করতে নামা খুলনা যখন জয়ের খুব কাছে ঠিক তখনই ম্যাচের ১৯তম ওভারে পাশার দান উল্টে দেন বরিশালের পেসার মেহেদি হাসান রানা। সেই এক ওভারেই তিন উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় খুলনা, ম্যাচ হারে ১৭ রানে।
ম্যাচ শেষে খুলনার কোচ ল্যান্স ক্লুজনার জানিয়েছেন, এই ম্যাচ ভুলে গিয়ে সামনে তাকাতে চান তিনি। তাছাড়া তার মতে, আরেকটু স্মার্ট ক্রিকেট খেলতে পারলেই ম্যাচটা জিততে পারত খুলনা। ক্লুজনার জানান, ‘আমাদের জন্য সবচেয়ে বেশি হতাশাজনক বিষয় হচ্ছে সুযোগ নষ্ট করা। গতকাল আমরা এমন একটি রান তাড়া করতে সক্ষম হয়েছিলাম। আজকে আরেকটু স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আজকেও আমরা জিতে যেতে পারতাম, কিন্তু তা হয়নি। আশা করছি আমাদের আর এইদিকে পেছন ফিরে তাকাতে হবে না যা আমাদের এগিয়ে যাওয়ার পথের প্রতিবন্ধক।’
এছাড়াও ক্লুজনার জানিয়েছেন, ভালো পার্টনারশিপ গড়তে না পেরেই ম্যাচ হেরেছেন তারা। তার মতে, ‘আমরা পর্যাপ্ত পার্টনারশিপ গড়তে পারিনি। যেকোনো দলের বিপক্ষে ৮০ রানের কোনো পার্টনারশিপ সত্যিই দারুণ। কিন্তু আমরা আজ তা করতে পারিনি এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের পক্ষে ফল আসেনি। আমার মতে, সবচেয়ে বেশি কষ্টদায়ক বিষয় হচ্ছে আজ আমরা ভালো কোনো পার্টনারশিপ গড়তে পারিনি। ১৪০ রান তাড়া করতে নেমে ৬০-৭০ পার্টনারশিপই আমাদেরকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারত।’
[caption id="attachment_189440" align="aligncenter" width="700"]
পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
ক্লুজনার আরও বলেন, ‘ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য দ্রুত রান করা দরকার ছিল, যা আমরা আজ করতে পারিনি। তাদেরকে ১৪০ রানে আটকে রাখতে পারাটা দারুণ ছিল। আমি মনে করি, আমরাই টুর্নামেন্টের সেরা ফিল্ডিং দল। আমরা এ নিয়ে গর্বিত এবং আজকেও আমরা ফিল্ডিংয়ে ভালো করেছি। শুধু ১-২টা ভালো পার্টনারশিপ হলেই আজ ম্যাচটি জিতে যেতে পারতাম। বাকি অর্ধেক ঠিকঠাকই ছিল কিন্তু ম্যাচ জয়ের জন্য আপনাকে অর্ধেক ভালো করে থেমে থাকলেই হবে না। সবকিছুই ঠিকভাবে করতে হবে।’
টুর্নামেন্টে এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ জয় এবং সমান সংখ্যক হার নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। আগামী সোমবার (৩১ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




