-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এই জুটিই দলের রানের চাকার গতি বাড়িয়ে তোলে। লুইসকে (৬টি চার ও ২টি ছক্কায় ৬৭ বলে ৭০) সাজঘরে ফিরিয়ে কিছুটা স্বস্তি নিয়ে আসলেও ক্যারিবীয়দের রানের গতি সহসা কমেনি। নিকোলাস পুরান ২৫ রান করে ফেরার পর হোপের সাথে ৮৩ রানের জুটি গড়েন শিমরন হেটমেয়ার। ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ২৬ বলে ৫০ রানের দ্রুত এক ইনিংস খেলে বিদায় নেন তিনি।
তবে অন্যপ্রান্তে দৃঢ় অবস্থানে ছিলেন হোপ। গেইলের মতই শূন্য রানে ফেরেন আন্দ্রে রাসেল। তবে অধিনায়ক জেসন হোল্ডারও মারকুটে ব্যাটিংয়ের প্রচেষ্টা চালান, যার ইনিংস থামে ৩৩ রানে (১৫ বলের মোকাবেলায় ৪টি চার, ২টি ছক্কা)। শেষদিকে ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে আসে ১৯ রান। ১২১ বলে ৯৬ রান করে শতক না পাওয়ার আক্ষেপ নিয়ে আউট হন হোপ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে সৌম্য সরকার (২৩ বলে ২৯ রান) এদিনও দ্রুত সাজঘরের পথ ধরেন। এরপর তামিম ইকবালকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে শেল্ডন কটরেলের দুর্দান্ত প্রচেষ্টায় অবিশ্বাস্যভাবে রানআউট হয়ে ফিরে যান তামিম, অর্ধশতক না পাওয়ার আক্ষেপ নিয়ে ৯৫৩ বলে ৪৮)।
এরপর উইকেটে থিতু হতে পারেননি মুশফিকুর রহিমও। ডাউন দ্যা লেগ সাইডের বলে ব্যাট ছুঁইয়ে তা তুলে দেন উইকেটরক্ষকের হাতে। দলীয় ১৩৩ রানে মাত্র ১ রান করে মুশফিক বিদায় নিলে কিছুটা চাপ ভর করে বসে বাংলাদেশের উপর।
এরপর নতুন ব্যাটসম্যান লিটন দাসকে নিয়ে সেই চাপ শক্ত হাতে সামাল দেন সাকিব। ক্যারিবীয় বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে চড়াও হয়ে খেলতে থাকেন দুজনই। অর্ধ-শতক হাঁকানোর পর সাকিব তুলে নেন শতকও। ২০১৫ বিশ্বকাপে টানা দুই শতক হাঁকিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের বিশ্বকাপেই সাকিব ছুঁয়ে ফেলেন রিয়াদের দারুণ সেই রেকর্ড।
সাকিবের শতকের পর অর্ধ-শতক পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা লিটন। জয়ের কাছাকাছি পৌঁছে আরও বিধ্বংসী রূপ নেন তিনি। শ্যানন গ্যাব্রিয়েলের করা ইনিংসের ৩৮তম ওভারে ২৪ রান নিয়ে এবারের বিশ্বকাপে এক ওভারে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড গড়েন সাকিব ও লিটন।
শেষপর্যন্ত চতুর্থ উইকেটে দুজনের ১৮৯ রানের জুটিই নিশ্চিত করে দলের জয়, ৫১ বল বাকি থাকতেই! আসরের রান সংগ্রাহকের দিক থেকে ফের শীর্ষে ওঠার দিনে ৯৯ বলের মোকাবেলায় সাকিব অপরাজিত থাকেন ১২৪ রান করে, হাঁকিয়েছেন ১৬টি চার। ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে লিটন অপরাজিত থাকেন ৯৪ রানে, মোকাবেলা করেছেন ৬৯ বল।
ক্যারিবীয়দের পক্ষে আন্দ্রে রাসেল ও ওশানে থমাস শিকার করেন একটি করে উইকেট।
এই জয়ে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
উইন্ডিজ ৩২১/৮ (৫০ ওভার)
হোপ, লুইস ৭০, হেটমেয়ার ৫০, হোল্ডার ৩৩
মুস্তাফিজ ৫৯/৩, সাইফউদ্দিন ৭২/৩, সাকিব ৫৪/২
বাংলাদেশ ৩২২/৩ (৪১.৩ ওভার)
সাকিব ১২৪*, লিটন ৯৪*, তামিম ৪৮
রাসেল ৪২/১, থমাস ৫২/১
দেখুন উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিজয়ের মুহূর্ত-
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।





