-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মার্ক ডেয়াল[/caption]
টস জিতে আগে ব্যাটিং করতে নামে সেন্ট লুসিয়া কিংস। রানের খাতা খোলার আগেই বিদায় নেন রাহকিম কর্নওয়াল। ক্রিজে এসেই ঝড় তোলেন মার্ক ডেয়াল। দ্বিতীয় উইকেটে আন্দ্রে ফ্লেচারকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ডেয়াল। যেখানে ফ্লেচার করেন ১৪ বলে মাত্র ৪ রান। ফ্লেচার আউট হওয়ার পরে কিংসের রান তোলার গতি আরও বৃদ্ধি পায়।
দলীয় ১২৮ রানে সাজঘরে ফেরেন ডেয়াল। তার আগে খেলেন ৪৪ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ৬টি ছক্কা। এরপরে রস্টন চেজ ২টি করে চার ও ছক্কায় ২১ বলে ৩৬ রান করে বিদায় নেন।
ডেভিড ভিসা ও টিম ডেভিডের টর্নেডো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ নিয়েই মাঠ ছাড়ে কিংস। ভিসা ১ চার ও ৪ ছক্কায় ২১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। টিমও ১টি চার ও ৪ ছক্কার সাহায্যে করেন ১৭ বলে ৩৮ রান। নির্ধারিত ২০ ওভারে কিংস পায় ৪ উইকেটে ২০৫ রানের সংগ্রহ। সুনীল নারাইন ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন একটি উইকেট।
[caption id="attachment_171109" align="aligncenter" width="800"]
সেন্ট লুসিয়া কিংস[/caption]
জবাব দিতে নেমে শুরুতেই লেন্ডল সিমন্সকে হারালেও সুনীল নারাইন ও কলিন মানরোর ব্যাটে রান তোলার গতিতে কিংসে চেয়ে এগিয়ে ছিল নাইট রাইডার্স। ১৭ বলে ৩০ রান করা নারাইনকে শিকার করে নাইট রাইডার্সের লাগাম টেনে ধরেন ভিসা। একই ওভারে ২৩ বলে ২৮ রান করা মানরোকেও বোল্ড করেন ভিসা। তারপরেই নাইট রাইডার্সের রান তোলার গতি কমে যায়।
একেএকে পাঁচটি উইকেট শিকার করেন ভিসা। তবে ছিলেন খরুচে, ৪ ওভারে খরচ করেন ৩৯ রান। নারাইন ও মানরোর পরে কাইরন পোলার্ড, টিম সাইফার্ট ও অকিল হোসিনের উইকেট শিকার করেন ভিসা। পোলার্ড ১৩ বলে ২৬ রান করেন।
ইনিংসের ৩ ওভার বাকি থাকতেই ১৮৪ রানে অলআউট হয় নাইট রাইডার্স। কিংসের পক্ষে দুইটি করে উইকেট পান ওয়াহাব রিয়াজ ও কিমো পল। কিংস ২১ রানের জয়ে সিপিএলের ফাইনালে পৌঁছে যায়। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিসা।
সংক্ষিপ্ত স্কোর
সেন্ট লুসিয়া কিংস ২০৫/৪ (২০ ওভার)
ডেয়াল ৭৮, টিম ৩৮*, চেজ ৩৬, ভিসা ৩৪*;
নারাইন ১/১২।
ত্রিনবাগো নাইট রাইডার্স১৮৪/১০ (১৯.৩ ওভার)
নারাইন ৩০, রামদিন ২৯, মানরো ২৮, পোলার্ড ২৬, ব্রাভো ২৫;
ভিসা ৫/৩৯, পল ২/২১, রিয়াজ ২/৩৬।
সেন্ট লুসিয়া কিংস ২১ রানে জয়ী।




