-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মেহেদী হাসান মিরাজ যেমন জানালেন, ভেট্টোরি তাকে বুঝিয়েছেন- নিউজিল্যান্ডে ভালো করতে হলে ভ্যারিয়েশনের গুরুত্ব কতখানি। এক দিনের প্রস্তুতি ম্যাচে নাজমুল একাদশের হয়ে মিরাজরা পেয়েছেন সহজ জয়, তামিম একাদশের বিপক্ষে। ম্যাচ শেষে জানালেন নিউজিল্যান্ডের মাটিতে স্পিনারদের ভালো করার টোটকা। তাতে উইকেটের দেখা না পেলেও অন্তত প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরা যাবে বলে আশাবাদ তার।
মিরাজ বলেন, 'এখানে ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ড্যানিয়েলও বলেছে। এখানে হয়ত ১-২ বল পরপর ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, আস্তে-জোরে মিক্স করে... এবং লাইন লেন্থটাও গুরুত্বপূর্ণ। আমি মনে করি ফিল্ডিং সেটআপ নিয়ে যদি লাইন লেন্থ এবং ভ্যারিয়েশন অনুযায়ী বল করা যায়, হয়ত উইকেট বের করতে না পারলেও রান আটকানো করা যাবে। আমি এটাই চেষ্টা করেছি আজ, রান কম দেওয়ার।'
বল হাতে এদিন আলো ছড়িয়েছেন নাজমুল একাদশের বোলাররা। নিউজিল্যান্ডের কন্ডিশনে উপমহাদেশের ক্রিকেটারদের রাজ্যের ভয়। তবে এই কন্ডিশনের কারণেই প্রস্তুতি ম্যাচে রুবেল হোসেনরা ভালো করেছেন বলে মনে করছেন মিরাজ।
তিনি বলেন, 'প্রথম সকালে আবহাওয়া বোলারদের সাপোর্ট করেছে। একটু মেঘলা আবহাওয়া ছিল। হয়ত ওখানে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে। বিশেষ করে আমাদের দলের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। রুবেল ভাই চার উইকেট পেয়েছে, খুব ভালো লাইন এবং লেন্থে বল করেছে। সাইফুদ্দিন এবং শরিফুল আর আমাদের যে পেস বোলাররা আছে সবাই খুব ভালো জায়গায় বল করেছে।'
'আমি যতটুকু চেষ্টা করেছি লাইন লেন্থ ভালো ঠিক রেখে বল করার। কিছু ভ্যারিয়েশন নিয়ে কাজ করছিলাম গত এক সপ্তাহ, ড্যানিয়েলের সাথে। ও হয়ত আমাকে ২-১টা টিপস দিয়েছিল কীভাবে করলে ভালো হবে,আমি ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করেছি।'- বলেন মিরাজ।