-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনার সংক্রমণ বাড়লেও বন্ধ হচ্ছে না জাতীয় লিগ। ফাইল ছবি[/caption]
পরিসংখ্যান বলছে, অতীতের যেকোনো সময়ের চেয়ে নাজুক বর্তমান করোনা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ বটে। কিন্তু খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনা করেই শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। হুট করে আবার বন্ধ করে দেওয়াও তাই সুফল বয়ে আনবে না।
এমন পরিস্থিতিতে পরিসর কমিয়ে জাতীয় লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবি সূত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই এনসিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বদলে যাবে ভেন্যু। গত ২২ মার্চ শুরু হওয়া এনসিএলের ভেন্যু তালিকায় ছিল ঢাকা, খুলনা, বিকেএসপি, রাজশাহী, বরিশাল, রংপুর ও কক্সবাজার। কিন্তু করোনার কারণে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার 'বিলাসিতা' মাঝপথে ত্যাগ করতে হচ্ছে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডের পর থেকে খেলাগুলো অনুষ্ঠিত হবে কেবল দুটি ভেন্যুর চারটি মাঠে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাভারস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই মাঠে। সেক্ষেত্রে টায়ার-১ এর বাকি চার রাউন্ডের সবগুলো ম্যাচ বিকেএসপি এবং তায়ার-২ এর বাকি চার রাউন্ডের সবগুলো ম্যাচ কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।