-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

CREDIT: GETTY IMAGES[/caption]
এবারের অ্যাশেজ অনেকটাই তারুণ্যের লড়াই। দুই দলের অনেক ক্রিকেটার প্রথমবারের মতো এই দ্বৈরথে অংশ নিবেন। এদিকে অস্ট্রেলিয়া দলে স্পিনার নাথান লিয়ন ছাড়া আর কোনও বোলারেরই ঘরের মাঠে অ্যাশেজ খেলার অভিজ্ঞতা নেই। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আর ইংল্যান্ডের জো রুট প্রথমবারের মতো অ্যাশেজের অধিনায়কত্বের গুরু দায়িত্ব পালন করবেন।
সর্বশেষ অ্যাশেজ জয়ী দল ছিল ইংল্যান্ড। ২০১৫ সালে ঘরের মাঠে অজিদের ৩-২ ব্যবধানে হারায় ইংলিশরা। সেবার অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন মাইকেল ক্লার্ক। অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন অ্যালেস্টার কুক। ক্লার্ক ক্রিকেটকে বিদায় জানালেও এখনো খেলছেন কুক। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজে (২০১৩-১৪) ইংলিশদের ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল অজিরা।
তবে এতো কিছু ভাবতে চান না ইংলিশ অধিনায়ক জো রুট। ভাবনায় অ্যাশেজ জয়। তিনি বলেন, "আমরা এখানে জিততে এসেছি। এখানে তাদের ভালো রেকর্ড আছে বলেই অস্ট্রেলিয়া প্রথম টেস্টটা এখানে খেলছে। তবে এখানে যদি আমরা একটি ম্যাচে এগিয়ে যাই, তবে তার চেয়ে ভালো আর কি হতে পারে!"
অন্যদিকে স্মিথের ভাবনায় ২০১৩-১৪ মৌসুমের পুনরাবৃত্তি। স্মিথ বলেন, "আমরা দেখেছি এখানে গতবার এসে ইংল্যান্ডের কয়েকজন পিচের বাউন্স দেখে ঘাবড়ে গেছে। আশা করছি, আমরা এবারও এমনটা করতে পারব।"
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : ক্যামেরন বেনক্রফট, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিয়ন, জশ হ্যাজলউড।
প্রথম টেস্টে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : অ্যালেস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, জ্যাক বল, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।





