-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঞ্জুরুল ইসলাম। ফাইল ছবি[/caption]
জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান দায়িত্ব ছাড়ার পর শূন্য পড়ে ছিল জাহানারা আলম, সালমা খাতুনদের দলের প্রধান নির্বাচকের পদটি। এরপর নারী দলের জন্য নির্বাচকের খোঁজ শুরু করে বিসিবি। তবে কোভিড-১৯ এর জেরে আটকে ছিল সেই প্রক্রিয়া।
করোনার পর আবার স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট। নারী দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে মঞ্জুরুলকে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বিসিবি। তবে আজ (সোমবার) বোর্ড সভা শেষে মঞ্জুরুলের নিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
এই প্রসঙ্গে নাদেল বলেন, ‘দীর্ঘদিন থেকেই নারী দলের কোনো প্রধান নির্বাচক নেই। এবার আমরা মঞ্জুরুলকেই দায়িত্ব দেয়ার বিষয়টি চূড়ান্ত করেছি। যদিও বোর্ডের অনুমোদন হলেই তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। সোমবার বোর্ডে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ডেভলপমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা আছে মঞ্জুরুলের। বাংলাদেশ দলের হয়ে সর্বমোট ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার কাজ করেছেন চীন ও থাইল্যান্ডের নারী দল নিয়ে। বাংলাদেশের মেয়েদের দল নির্বাচনের দায়িত্ব পেয়ে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান মঞ্জুরুল।
৪০ বছর বয়সী সাবেক এই খেলোয়াড় জানান, ‘নারী দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার নতুন নয়। আমি চীনের নারী দল নিয়ে কাজ করেছি। সেখানে জাতীয় দল থেকে স্কুল, কলেজ এর নারী দলও আমার অধীনে ছিল।’
‘আমার সঙ্গে সরাসরি কাজ করেছে এমন চীনের দুজন নারী ক্রিকেটার অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগেও খেলেছে। এ ছাড়াও থাইল্যান্ডে নারী ক্রিকেটের ডেভলপমেন্ট নিয়েও কাজ করেছি এসিসিতে থাকার সময়টাতে। আমি বলবো চীনের যে অভিজ্ঞতা, সেটি আমি কাজে লাগাবো।’- সাথে যোগ করেন মঞ্জুরুল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 