-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাইক্রোফোন হাতে ব্যস্ত সময় কাটিয়েছেন মরিসন। এ সময় যাদের নিয়ে মরিসন ব্যস্ত ছিলেন, বিপিএল শেষ করে সেই বাংলাদেশি ক্রিকেটাররা এবার পাড়ি জমিয়েছেন নিউজিল্যান্ডে। সেখানে মরিসনের সাবেক দলের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচের পৃথক দুটি সিরিজ।
আর এই দুই সিরিজে, বিশেষত টেস্টে ভালো করতে হলে বাংলাদেশের পেস আক্রমণে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
মরিসন মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করার জন্য যথেষ্ট পেসার বাংলাদেশের রয়েছেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় দীর্ঘ এই সফরে ভালো করার জন্য যেমন পেস বোলিং বিভাগ দরকার, বাংলাদেশের তা রয়েছে।’
এ সময় আলাদাভাবে কয়েকজন পেসার সম্পর্কে বিশ্লেষণও করেন তিনি। মরিসনের ভাষ্য, ‘আমি জানি মুস্তাফিজ ওয়ানডে বা টি-২০ খেলতেই বেশি পছন্দ করে, তবুও তার প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। রুবেলের গতি যথেষ্ট। দুই বছর আগেও রুবেলের ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও এখন সে নিজেকে বেশ গুছিয়ে এনেছে। বাংলাদেশের পেসারদের মধ্যেও বৈচিত্র্য আছে। তারা ভিন্ন ভিন্ন উচ্চতার। দুজন বাঁহাতি পেসারও রয়েছে। তারা বেশ ভালো সুইংও করতে পারে।’
নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে পেসারদের মানিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বর্তমান বিশ্বের জনপ্রিয় ভাষ্যকারদের অন্যতম মরিসন জানান, ‘বোলিংয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ— লাইন আর লেংথ। এই দুটি বজায় রেখে বল করতে হবে। তিন টেস্টের দীর্ঘ সিরিজে পেসারদের ফিট থাকাটা একটা বিরাট চ্যালেঞ্জ। বাংলাদেশের পেসাররা কতটুকু ফিট থাকতে পারছে, প্রতিকূল পরিবেশে কীভাবে মানিয়ে নিয়ে দলের বোলিংয়ের হাল ধরতে পারছে- এসব কিছুর ওপরেই নির্ভর করবে সিরিজের ফলাফল। নিউজিল্যান্ডের আবহাওয়াও বৈচিত্র্যময়, বাংলাদেশের পেসারদের সে কথাটাও মাথায় রেখে নিজেদের মানিয়ে নিতে হবে।’