-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মরিসের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না সাঙ্গাকারা।[/caption]
আইপিএলের দ্বিতীয় পর্বে সময়টা ভালো কাটছে না প্রোটিয়া ও রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার ক্রিস মরিসের। এবারের নিলামে-ই নয়, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছিলেন মরিস। তবে ১৬ কোটি টাকার মরিস দ্বিতীয় পর্বে একদম নিষ্প্রভ।
রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে তো চার ওভারে ৫০ রান দিয়েছেন। আর তাই ম্যাচ শেষে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তাঁকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাঙ্গাকারা। তাঁর মতে মরিস যে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ তা বুঝতে পারছেন নিজেই।
“মরিস টুর্নামেন্টের প্রথম পর্বে দারুণ পারফর্ম করেছে। আরব আমিরাত পর্বে সে নিয়মিত হতাশ করে যাচ্ছে। অবশ্য এটা তারও বোঝার কথা। ব্যাঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে ৫০ রান দিয়েছে। তার শেষ ওভার ছিল টার্নিং পয়েন্ট। আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি।”
এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ছয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয়েছে মরিসের। তাতে যে সন্তুষ্ট হওয়ার মতো পারফরম্যান্স রয়েছে তেমন নয়। ছয় ইনিংসে করেছেন ৬৭ রান। বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। এমন পারফরম্যান্সের পর পরের ম্যাচে একাদশে থাকা যে কঠিন হয়ে উঠছে মরিসের জন্য তা জানিয়ে রাখলেন সাঙ্গাকারা।
“কিছু কিছু ম্যাচে মরিস দুর্দান্ত পারফর্ম করেছে। পরবর্তী ম্যাচে আমরা ভেবেচিন্তে একাদশ সাজাব। প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করেই ক্রিকেটারদের একাদশে রাখা হবে।”
উল্লেখ্য, নিজেদের সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালস। বল হাতে মুস্তাফিজুর রহমান বাদে উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি কেউই। ৩ ওভার বোলিং করে ২০ রান দিয়ে দুটি উইকেট নেন মুস্তাফিজ। 