-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডিপিএলের এবারের আসরের অন্য যেকোনো ম্যাচের চেয়ে এই ম্যাচ বেশি দৃষ্টি কাড়ছে। কারণটাও স্পষ্ট। এবারও ডিপিএলের শিরোপা নির্ধারণ হবে শেষ রাউন্ডের খেলায়। প্রাইম ব্যাংক ও আবাহনীর এই লড়াইয়ে যে দল জিতবে, সে দলই অর্জন করবে শ্রেষ্ঠত্ব।
প্রাইম ব্যাংকের অধিনায়ক বিজয় তাই হাই ভোল্টেজ ম্যাচটিকে সামনে রেখে রোমাঞ্চিত। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আমাদের দল খুবই ভালো অবস্থানে আছে। যারা ফর্মে আছে তারা কাল সেরাটা দেওয়ার চেষ্টা করবে।'
আবাহনী ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন, একইসাথে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও। তাদের সমীহ করা ছাড়া গতি নেই। প্রথম পর্বে আবাহনীর কাছে হেরেছিল প্রাইম ব্যাংক। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া দল আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে ম্লান ছিল প্রাইমের পারফরম্যান্স। এবার দলটিকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে, তা ভালো করে জানেন বিজয়।
সেরা পারফরম্যান্সের পাশাপাশি তার প্রত্যাশা অবশ্য আকর্ষণীয় লড়াইয়ের। তিনি বলেন, 'আবাহনী খুব শক্তিশালী প্রতিপক্ষ। আশা করি আমাদের ম্যাচটা খুব জমকালো এবং আকর্ষণীয় হবে। আমাদের দলের সবাই ভালো ফলাফল আনার জন্য প্রস্তুত। আশা করি কাল আমাদের দলের সবাই শতভাগ দিবে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য।'
করোনা মহামারীতে দেশ আবারও স্থবির হওয়ার পথে। তবে এই সংকটকালেও 