-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে খুব শীঘ্রই মহিলা ক্রিকেটের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহিলা বিভাগের নতুন চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
মাঠের অভাবে মহিলা ক্রিকেটারদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে ভোগান্তিতে। এটি মেনে নিয়ে নাদেল বলেন, ‘মাঠ নিয়ে মহিলা ক্রিকেটারদের অভিযোগ তা অনেকটাই সত্যি। আমি মনে করি তারা নিয়মিত ভালো মাঠে খেলতে না পারায় এবং অনুশীলনে ভালো মাঠ না থাকায় তাদের খেলার মানও উন্নতি হচ্ছেনা।'
তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলাপ করেছেন তিনি, 'আমি দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি। আজ (গতকাল) সিইও’র সঙ্গে কথা বলেছি। চেষ্টা করছি ওদের যেন খেলার উপযোগী কিছু মাঠ দিতে পারি। এই যে দেখেন একটু বৃষ্টিতেই গুলশানে ফাইনাল (প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লিগের ফাইনাল) খেলা হলো না। এতে তো সবার ক্ষতি হয়েছে।'
দ্রুত মাঠ সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে নাদেল বলেন, 'এটি সত্যি যে ভালো মাঠের অভাব মহিলা ক্রিকেটের এগিয়ে যাওয়ার জন্য বড় প্রতিবন্ধকতা। তবে আশা করি দ্রুত এটির সমাধান হবে।’
অভিযোগ আছে মহিলা ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়েও। নামেমাত্র পারিশ্রমিকে দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে অবদান রেখে আসছেন তারা। যদিও মহিলা বিভাগের প্রধান দিলেন সম্মানী বৃদ্ধির আশ্বাসও, ‘বোর্ড সভাপতি আমাকে দায়িত্ব দেয়ার সময় বলেছিলেন যেন এ দিকে বিশেষভাবে গুরুত্ব দেই। সে কারণেই বলছি যেহেতু সভাপতির আগ্রহ আছে সেখানে অর্থ বাধা হবে না। আমি দ্রুত সম্ভব চেষ্টা করছি, ওদের সম্মানিটা যেন সম্মানজনক করা যায়।’