-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত আসরে শিরোপা জয়ে একচেটিয়া আধিপত্য দেখানো খুলনাকে পেছনে ফেলে শিরোপা জেতে সিলেট। যদিও সিলেটের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনেকেই খুলনা বিভাগের।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। তাতে জাহানারা-সুমনাদের নিয়ে জাতীয় ক্রিকেট লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।
গতকাল শেখ কামাল স্টেডিয়ামে চট্টগ্রামকে ১৪২ রানে অলআউট করে ২ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় সিলেট। বল হাতে ৪ উইকেট নেয়ার পর দলের বিপদের সময় ২৫ রানের ইনিংস খেলে এ জয়ে দারুণ ভূমিকা রাখেন জাহানারা আলম।
অলরাউন্ড নৈপুণ্যে পান ম্যাচসেরার পুরস্কার। এ ছাড়া শায়লা শারমিন ২১, মোনতাহা খাতুন ২০ ও মুর্শিদা খাতুন হ্যাপি করেন ১৪ রান। ১৪৩ রানের ছোট লক্ষ্য ৪৭.৪ ওভারে টপকায় সিলেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও ৯ বল আগেই ১৪২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। ২৮ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় তারা। তিনে নামা সোবহানা মোস্তারি সর্বোচ্চ ৫৯ রান করে সাজঘরে ফিরতেই একের পর এক উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। জাহানারা চারটি, শায়লা তিনটি, মুর্শিদা নাজনীন দু’টি ও সানজিদা জান্নাত একটি উইকেট নেন।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ও রংপুরের মধ্যে লড়াইয়ে যারা জিতবে তারা হবে দশম জাতীয় লিগের রানার্সআপ। দু’টি দলেরই পয়েন্ট সমান ৮। ময়মনসিংহ ৮, রাজশাহী ৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। সব ম্যাচে হেরে টেবিলের তলানিতে বন্দরনগরীর দল চট্টগ্রাম। খুলনা ও বরিশালের সমান ৬ পয়েন্ট।