-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোমবার বিকেলে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। কার্যক্রমের আয়োজন করা হয় উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় ঘিওর উপজেলার প্রায় দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ বিতরণ করা হয়।
দেশব্যাপী সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ। বন্যার পানি নেমে গেলেও কমেনি মানুষদের ভোগান্তি। তাই চলমান ত্রাণ কার্যক্রমের তৃতীয় দফায় সোমবার ত্রাণ বিতরণ করল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
ত্রাণ বিতরণের সময় সাকিব বলেন, 'সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছি। প্রত্যেকের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবিকতার জন্যই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে।'
এ সময় তিনি বিশ্বের প্রত্যেক বিবেকবান মানুষ অসহায়দের পাশে দাঁড়াবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে সাকিব ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সাবেক খ্যাতিমান ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মো: তায়েবুর রহমান টিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য মাহাবুবুল আলম জনি, জেলা পরিষদের সদস্য আঃ খালেক বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, কিউরেটর গামিনি ডি সিলভা প্রমুখ।
উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জে একদিন ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছিল বিসিবি। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে।