-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাটিং বিপর্যয়ের পর শক্ত হাতে দলের হাল ধরেন আইচ মোল্লা। ফাইল ছবি[/caption]
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে ওপেনার মাহফিজুল ইসলামকে। ওয়ান ডাউনে ক্রিজে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন দারুণ ফর্মে থাকা প্রান্তিক নওরোজ নাবিল। তবে ২৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে থামতে হয় তাকে।
তার বিদায়ের একটু পরই আরেক ওপেনার ইফতেখার হোসেনও ধরেন সাজঘরের পথ, ২৫ বলে ১৭ রান করে। এতে দল খানিক সময়ের জন্য খেই হারিয়ে ফেলে। আইচ মোল্লা একপ্রান্ত আগলে রেখে দেখেশুনে খেলতে থাকেন। সতীর্থদের কাছ থেকে যোগ্য সমর্থন না পেলেও আইচ সচল রাখেন রানের চাকা।
শেষদিকে আইচের সাথে হাত মেলান মোহাম্মদ আশিকুর জামান। উইকেটে সেট হওয়ার পর ভারতীয় বোলারদের ওপর চড়াও হন তিনি। আইচের মত তিনিও তুলে নেন অর্ধশতক, মারকুটে ব্যাটিং প্রদর্শন করে। সাজঘরে ফেরার আগে ৫৮ বলের মোকাবেলায় করেন ৫০ রান, হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা।
জামান বিদায় নিলেও আইচ মারকুটে ব্যাটিং চালিয়ে যান। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৯১ বলের মোকাবেলায় করেন ৯৩ রান, দশটি চার ও দুটি ছক্কার সহায়তায়। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ দাঁড় করে বড় সংগ্রহ।
৪১.৪ ওভারে, অর্থাৎ ২ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩৪ রান। ভারতের পক্ষে ধানুশ গৌদা শিকার করেন তিনটি উইকেট, তবে ছিলেন বেশ খরুচে।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৩৪/১০ (৪১.৪ ওভার)
আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮, ইফতেখার ১৭
ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২
জয়ের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলের প্রয়োজন ২৩৫ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 