-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
মারকুটে ওপেনিং ব্যাটসম্যান মেহেদি হাসান মারুফকে দলে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস।
গত বিপিএলেও ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন এ ডানহাতি ওপেনার। ১৪ ম্যাচে রান করেন ৩৪৭। ২৬.৬৯ গড় ছিল মারুফের। তবে প্রায়ই বিস্ফোরক ব্যাটিং করেছেন তিনি। প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ারপ্লের সুযোগটা ভালোই কাজে লাগাতে পারেন মেহেদি মারুফ। ২৫৬ রান করেছেন ১৩৫.৫৪ স্ট্রাইক রেটে। গত বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
মারুফের সর্বোচ্চ ইনিংস ছিল ৭৫ রানের। পুরো আসরে মারুফ চার মারেন ৩২ টি। ছক্কা হাঁকান ২০ টি। বিশাল
বিশাল ছয় হাঁকিয়ে ঢাকা ডায়নামাইটসে প্রায়ই উড়ন্ত সূচনা এনে দিয়েছেন এ ডানহাতি ওপেনার।
গত বিপিএলে ওপেনিংয়ে এভিন লুইস ও কুমার সাঙ্গাকারাকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন মারুফ। এ দুইজনকেও এবারের আসরের জন্য রেখে দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
এখন পর্যন্ত ২৯ টি টি-২০ ম্যাচ খেলেছেন মারুফ। ২০.৩৮ গড় আর ১১৬.২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৫৬। অর্ধশতক রয়েছে দুইটি। এর আগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন মেহেদি মারুফ।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজেদের পেইজে মেহেদি মারুফকে রেখে দেওয়ার বিষয়টি
নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস।