-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অবশ্য ম্যাচ জয়ের পাশাপাশি আরও এক জায়গায় জিতেছেন সাকিব। একটি বাজিতে। কী সেই বাজি? সেই বাজির নাম আলিস ইসলাম!
ঢাকা ডায়নামাইটসের নেট বোলার থেকে মূল দলে জায়গা পাওয়া আলিসকে একাদশে খেলানোর পেছনে মূল অবদান কোচ খালেদ মাহমুদ সুজনের। তবে কম অবদান ছিল না সাকিবেরও। একদম নতুন এক বোলারকে তারকাবহুল একাদশে রাখার ‘ঝুঁকি’ যে তিনিই নিয়েছিলেন! আর প্রথম দানেই ‘চার’ হাঁকানোয় (যদিও বল হাতে, শিকার করেছেন ৪ উইকেট!) সাকিব তো একটু বেশিই খুশি থাকবেন!
সেই খুশি কিংবা উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, ‘আলিসের মধ্যে যে সম্ভাবনা আছে, তা আমরা জানতাম। এটা সৌভাগ্যের শুরুতেই ও নিজের মান দেখিয়ে দিতে পেরেছে। তবে এখনো ওর অনেকটা পথ যাওয়া বাকি। আজকে দুর্দান্ত খেলেছে এটা তো বলতেই হবে। অধিনায়কত্বের মজাটাই এমন। যদি আপনার দান লেগে যায়, সবাই ভাববে, বাহ দারুণ অধিনায়কত্ব। আর যদি না লাগে, আপনার সিদ্ধান্তটা বাজে দেখাবে।’
শুধু নিজ দলের অধিনায়কই নন, আলিস কুড়িয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসাও। আলিসকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘আলিস ভালো করেছে। বৈচিত্র্য আছে ওর বোলিংয়ে। ওর জন্য ভালো হয়েছে। এত বড় মঞ্চে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো বোলিং করে ম্যাচ জিতিয়েছে। আমাদের সব তো ঠিকই ছিল। ওকে ভালোভাবে সামলেছি আমরা। আমাদের ভুলের কারণে শেষ মুহূর্তে ম্যাচটা হেরেছি। তবে কৃতিত্ব তার, সে ওই সময় নার্ভ ধরে রাখতে পেরেছে এবং ভালো বোলিং করেছে।’