-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলের পঞ্চম আসরের প্রথম রাউন্ডের আরও ৪ ম্যাচ বাকি। ইতোমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এখনো নিশ্চিত হয়নি দ্বিতীয় অবস্থান। প্রথম দুই দলের মধ্যে থাকতে পারলে ফাইনালে উঠার দুইবার সুযোগ পাওয়া যাবে। তাই শীর্ষ দুইয়ে উঠার লড়াই ভালোমতোই জমে উঠেছে। এই লড়াইয়ে আছে তিন দল- ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।
৫ ডিসেম্বর দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। সেই ম্যাচে খুলনা জিতলে তাদের পয়েন্ট হবে ১৫। তবে জিতলেও দ্বিতীয় অবস্থান নিশ্চিত হবে না খুলনার। রান রেটে ঢাকা ডায়নামাইটসের থেকে পিছিয়ে আছে তারা। তাই ৫ ডিসেম্বর কুমিল্লাকে হারানোর পাশাপাশি খুলনাকে তাকিয়ে থাকতে হবে ৬ ডিসেম্বর রংপুর বনাম ঢাকা ম্যাচের দিকে। সেই ম্যাচে রংপুর জিতলেই দ্বিতীয় অবস্থান নিশ্চিত হবে খুলনার। তবে কুমিল্লার বিপক্ষে খুলনা হারলে ৬ ডিসেম্বর রংপুর বনাম ঢাকা ম্যাচে যে দল জিতবে তারাই দ্বিতীয় অবস্থানে চলে যাবে।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্বিতীয় অবস্থানে যাওয়ার এই সুযোগকে কাজে লাগানোর কথা বলেছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘ভালো খবর হচ্ছে, আমরা সেরা চারে আছি। একটা সুযোগ ছিল শীর্ষ দুইয়ে থাকার। সেটা হয়নি। অবশ্য এখনো আমাদের হাতে সুযোগ আছে। ঢাকার বিপক্ষে ম্যাচটা জিততে পারলে আমাদের সামনে সুযোগ তৈরিও হতে পারে। সেই চেষ্টাই থাকবে আমাদের।’