-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অনুশীলনে ফিরেছেন সাইফউদ্দিন। ছবি : বিডিক্রিকটাইম[/caption]
চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্টে অংশ নিতে পারেননি মাশরাফি। ছিলেন না প্লেয়ার্স ড্রাফটেও। মাশরাফির চোটের অগ্রগতি হয়েছে। কিছুদিন আগে রানিং শুরু করেছিলেন তিনি। আজ (মঙ্গলবার) উপস্থিত হয়েছিলেন মিরপুরে। সেখানে স্কিল অনুশীলন করতে দেখা যায় তাকে।
খেলায় ফিরতে নিজেকে ফিট করছেন টাইগারদের সাবেক অধিনায়ক। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষদিকে তার খেলার কথা আছে। তবে ঠিক কোন দলের হয়ে খেলবেন, সেই বিষয় এখনো চূড়ান্ত হয়নি। একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে লটারিতে উঠবে মাশরাফি নাম।
আজ যেখানে অনুশীলন করেছেন মাশরাফি, সেই অ্যাকাডেমি মাঠে দলীয় অনুশীলন সেরেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। অনুশীলন শেষে দলটির হেড কোচ সরোয়ার ইমরানের কাছে জানতে চাওয়া হয়, মাশরাফিকে দলে নেওয়ার কোনো ভাবনা আছে কিনা?
জবাবে সরোয়ার ইমরান বলেন, ‘মাশরাফির ব্যাপারে এখন আমি বলতে পারব না। টিম ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষের সঙ্গে আলাপ করে এটা বলা যাবে আরকি। আসলে আমরা এ ব্যাপারে ভাবি নাই এখনো।’
এদিকে টুর্নামেন্ট শুরু হলেও এখনো মাঠে নামতে পারেননি সাইফউদ্দিন। মূল মঞ্চে খেলতে নামার আগে গত ২২ নভেম্বর অনুশীলনের সময় চোট পান। গোড়ালিতে পাওয়া সেই চোটের উন্নতি হয়েছে। বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ায় আছেন সাইফউদ্দিন। গত সোমবার থেকে টুকটাক অনুশীলনও শুরু করেছেন তিনি।
সাইফউদ্দিনের সবশেষ অবস্থা জানাতে গিয়ে সরোয়ার ইমরান বলেন, আগামী ৬ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে টাইগার অলরাউন্ডারকে। রাজশাহী দলের প্রধান কোচ জানান, ‘সাইফউদ্দিনকে আমরা চেষ্টা করছি ৬ তারিখের দিকে খেলাতে। সম্ভবত ৬ তারিখ বা ৮ তারিখ থেকে সে হয়তো ম্যাচ পাবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 