-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইকেট শিকারের পর সতীর্থদের সাথে মাশরাফির উদযাপন।[/caption]
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সফল এই অধিনায়ক এখনো পর্যন্ত তার বিপিএল ক্যারিয়ারে মোট ৫৮ ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ৪৯টি। যা বিপিএল ইতিহাসে তাকে দাঁড় করিয়েছে পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করার মাইলফলক স্পর্শের দুয়ারে।
আর মাত্র একটি উইকেট পেলেই এই ক্লাবে নাম লেখাবেন ডানহাতি এই পেসার। প্রসঙ্গত বিপিএলের গত চার আসরে এই মাইলফলক মাত্র দুজন বোলার স্পর্শ করতে সক্ষম হলেও এবারের আসরেই ইতোমধ্যে আরো দুজন বোলার নিজেদের নাম লিখিয়েছেন এই অর্জনে।
রংপুরের হয়ে কুমিল্লার বিপক্ষে ম্যাচে এক উইকেট নিলেই মাশরাফির ঝুলিতে জমা হবে ৫০ উইকেট। যা তাকে জায়গা করে দিবে বিপিএলে তৃতীয় বাংলাদেশি বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে ৫০ উইকেট শিকারী বোলার হিসেবে রেকর্ড বইয়ে।
উল্লেখ্য সর্বপ্রথম বিপিএলে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন কেভন কুপার। এরপর সাকিব আল হাসানও এই অর্জনে নিজের নাম লেখান। বিপিএলের আগের চার আসরে এই দুটিই ছিল কোন বোলারের পক্ষে ৫০ উইকেট শিকারের মাইলফলক। অতঃপর এবারের আসরে তৃতীয় বোলার হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ নবী ও চতুর্থ বোলার হিসেবে শফিউল ইসলাম নাম লেখান ৫০ উইকেট শিকারী বোলারদের তালিকায়।
প্রসঙ্গত সাকিবের আগে কেভন কুপার ৫০ উইকেট শিকার করলেও তাঁকে ছাপিয়ে বিপিএলে এখন সর্বাধিক উইকেট শিকার করা বোলারদের শীর্ষে অবস্থান সাকিবের। তার সংগ্রহে রয়েছে মোট ৮২টি উইকেট। এরপরেই রয়েছেন ৬৩ উইকেট নিয়ে কুপার। আর নবীকে ছাপিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ওঠে এসেছেন শফিউল ইসলাম মোট ৫৪ উইকেট নিয়ে। আর তালিকার চতুর্থ অবস্থানে আছেন নবী ৫০ উইকেট নিয়ে।
যার ফলে মাইলফলক স্পর্শের দিন একই সাথে নবীকে পেছনে ফেলে বিপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলারদের মধ্যে চতুর্থস্থানে ওঠে আসার সুযোগ থাকছে মাশরাফির সামনে।