-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সবকিছু ঠিক থাকলে এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই আসন্ন এশিয়া কাপ ২০১৮ আসরেই অনন্য এ অর্জনের দেখা পেতে পারেন ৩৪ বছর বয়সী বাংলাদেশি ডানহাতি পেসার মাশরাফি।
একই সাথে প্রতিযোগিতাটিতে আরও একটি অর্জনে নাম লেখানোর সুযোগ পাবেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫তম বোলার ও প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট শিকার করতে তার প্রয়োজন আর মাত্র ৫টি উইকেটের। ভাগ্য সহায় হলে যার দেখা আসন্ন এ প্রতিযোগিতাটিতেই পেয়ে যেতে পারেন তিনি।
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর পর এখনো পর্যন্ত মোট ১৯০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন মাশরাফি। ১৯০ ইনিংসে বল করে নিজের নামের পাশে যুক্ত করেছেন ২৪৫টি উইকেট। যা তাকে এনে দাঁড় করিয়েছে অনন্য এ অর্জনের দ্বারপ্রান্তে।
১৯৯৮ সাল থেকে ২০১১ পর্যন্ত ১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে পাকিস্তানের সাবেক পেসার শোয়াব আখতার ১৬৩ ম্যাচ খেলে নিজের ঝুলিতে নিয়েছিলেন ২৪৭ টি উইকেট। এর ফলে পাকিস্তানি সাবেক এ পেসারকে ওয়ানডে উইকেটসংখ্যায় পেছনে ফেলার বেশ সন্নিকটে বাংলাদেশ দলনেতা।
বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের উইকেটশিকারি বোলারদের তালিকায় ২৬তম অবস্থানে রয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। আর মাত্র ৩টি উইকেট নিজের থলেতে জমা করলেই এ তালিকায় শোয়েবকে টপকানোর পাশাপাশি ২৫তম অবস্থানে আরোহণ করবেন তিনি।
পাকিস্তানি গতিতারকাকে টপকে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলে তার সামনে সুযোগ থাকবে কপিল দেব, মাখায়া এনটিনিদের মতো আরও একাধিক কিংবদন্তি বোলারদের এ তালিকায় টপকে যাওয়ার।
উল্লেখ্য, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৪ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি বোলার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরণ। তার পরের অবস্থানে রয়েছেন পাকিস্তানি সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ দুই বোলার ছাড়া আর কোনো বোলারই ৫০০ উইকেট শিকারি ক্লাবে নাম লেখাতে পারেনি।