-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৯ সালের নভেম্বরে ৫ বছরের নিষেধাজ্ঞা (২ বছর বরখাস্ত) পেয়েছিলেন শাহাদাত। যারমধ্যে কেবল ১ বছর ৪ মাস গিয়েছে। ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। সতীর্থ স্পিনার আরাফাত সানি জুনিয়রের সাথে দ্বন্দ্বে জড়িয়ে এই শাস্তি পেয়েছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সানির সাথে হাতাহাতির ঘটনা ঘটে। সানি বল ঘষতে অপরাগতা দেখানোয় ক্ষেপে গিয়েছিলেন শাহাদাত। ফলস্বরূপ শাস্তিও পাচ্ছেন এই পেসার।
শাস্তির মেয়াদ এখনো দেড় বছরও পার হয়নি। এরইমধ্যে বিসিবির কাছে শাস্তি কমানোর জন্য আবেদন করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি যেন আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেন সেইজন্যই বিসিবি কাছে এই আবেদন শাহাদাতের।
এই পেসার মূলত ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে আছেন মায়ের চিকিৎসা ব্যয় বহন করার জন্য। তার মা ক্যান্সার আক্রান্ত। চিকিৎসার জন্য খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। ক্রিকেট থেকে দূরে থাকায় শাহাদাতের পক্ষে সেই খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে শাহাদাত বলেন, 'আমার শাস্তির মেয়াদ কমানোর জন্য বোর্ডের কাছে আবেদন করেছি। এখন বাকি সিদ্ধান্ত তাদের ওপরে নির্ভর করছে। আমার আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা খুবই দরকার। আমার মা ক্যান্সার আক্রান্ত এবং উনার চিকিৎসার ব্যয় বহন করার জন্য আমাকে ক্রিকেটে ফিরতে হবে।'
এই ডানহাতি পেসার একসময় বাংলাদেশ দলের অপরিহার্য অংশ ছিলেন। লাল-সবুজের জার্সিতে তিনি ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাদা পোশাকেও খেলেছেন ৩৮টি টেস্ট ম্যাচ। তার ঝুলিতে আছে ১২৩টি আন্তর্জাতিক উইকেট। বাংলাদেশের পক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন তিনি।