-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অপরাজিত ৭৫ রান করে ডেভিড মিলার[/caption]
বেলফাস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে পল স্টার্লিং ও সিমি সিংয়ের স্পিন ঘূর্ণিতে ধরাশয়ী হয় দক্ষিণ আফ্রিকানরা। স্টার্লিংয়ের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই ২টি উইকেট হারায় সফরকারীরা। ৫৮ রান তুলতেই ৫টি উইকেট হারিয়ে বসে তারা।
এই পরিস্থিতিতে থেকে দলকে টেনে তোলেন ডেভিড মিলার ও ভিয়ান মুল্ডার। ষষ্ঠ উইকেটে তারা ৫৮ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩৬ রান করা মুল্ডারকে শিকার করে এই জুটি ভাঙেন ক্রেইগ আরভিন। বিওর্ন ফরটান ৪ বলে ৫ রান করে বিদায়। মুল্ডার ফেরার পরে আর কেউ সঙ্গ দিতে না পারলেও মিলার একাই দলকে টেনে নেন।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। মিলার অপরাজিত থাকেন ৭৫ রানে। তার ৪৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৫টি ছক্কায়।
বল হাতে দক্ষিণ আফ্রিকাকেও দারুণ শুরু এনে দেন ফরটান। প্রথম ওভার মেডেন দিয়ে কেভিন ও'ব্রায়েনকে শিকার করেন তিনি। আয়ারল্যান্ডও দক্ষিণ আফ্রিকার মতোই ব্যাটিং বিপর্যয়ে পরে। ৫৬ রানেই ৫টি উইকেট হারায় আইরিশরা।
[caption id="attachment_165564" align="alignnone" width="800"]
ক্যারিয়ার সেরা বোলিং করেছেন বিওর্ন ফরটান[/caption]
আয়ারল্যান্ডের রানের চাকা সচল রাখা শেন গেটকেটকে সাজঘরের পথ দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের আরও কাছে নিয়ে যান তাবরাইজ শামসি। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ফরটান বোল্ড করেন লরকান টাকারকে। একই ওভারে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সিমিং সিংকেও। ৯৩ রানে ৮ উইকেট হারায় আয়ারল্যান্ড।
ফরটান ৪ ওভারে ১ মেডেনসহ ১৬ রান খরচায় নেন ৩টি উইকেট। শামসি ৪ ওভারে ১৪ রান দেন, তিনিও ৩টি উইকেট শিকার করেন। শেষ ওভারে জশুয়া লিটলকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন লুঙ্গি এনগিডি। ৪৩ রানের এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১৫৯/৭ (২০ ওভার)
মিলার ৭৬, মুল্ডার ৩৬;
স্টার্লিং ২/১২, এডায়ার ২/৩৩।
আয়ারল্যান্ড ১১৭/১০ (১৯.৩ ওভার)
গেটকেট ২৪, ডকরেল ২০, স্টার্লিং ১৯, এডায়ার ১৫*;
শামসি ৩/১৪, ফরটান ৩/১৬, বিউরান হেনড্রিকস ২/২৮।
দক্ষিণ আফ্রিকা ৪৩ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 