-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শাইনপুকুরকে ১২ ওভারে ৮২ রানের লক্ষ্য ছুড়ে দেয় রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে শাইনপুকুর। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে নাবিল সামাদের বলে ক্যাচ আউটের শিকার হন তানজিদ তামিম (০)। রূপগঞ্জকে দ্বিতীয় উইকেটও এনে দেন নাবিল সামাদ।
রবিউলকে সাজঘরে ফেরান তিনি। তবে ওই ওভারে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফিরেন শাইনপুকুরের অধিনায়ক তৌহিদ হৃদয়ও। শাইনপুকুরের সামনে লক্ষ্যটা ৭২ বলে ৮২ রানের থাকলেও তিন ওভারে ৫ রানে তিন উইকেট হারিয়ে কাজটা কঠিন হয়ে যায় শাইনপুকুরের ব্যাটসম্যানদের জন্য।
চতুর্থ ওভারের শুরুতে সানজামুলের বলে এলবিডব্লুর শিকার হন সাব্বির। ফলে ৫ রানেই চার উইকেট পড়ে চাপে পড়লে সেখান থেকে বের হতে পারেনি শাইনপুকুর। পরবর্তীতে মাহিদুল অঙ্কন ও সুমন খান মিলে কিছুটা প্রতিরোধ গড়ারও চেষ্টা করেন। তবে ততক্ষণে জয়ের আশা অনেকটাই শেষ হয়ে গিয়েছে শাইনপুকুরের জন্য।
৭.৫ ওভারে দলীয় ২৫ রানে পঞ্চম উইকেট হারায় শাইনপুকুরকে। মুক্তারের বলে আজমীরের হাতে ক্যাচ তুলে দেন ১৬ বলে ১২ রান করা সানজামুল ইসলাম। শাইনপুকুরকে ধ্বংসস্তূপ থেকে একাই উদ্ধার করার চেষ্টা চালিয়ে চান অঙ্কন। তাঁর চেষ্টা থামে দলীয় ৫৬ রানে। মুক্তারের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আউটের হওয়ার আগে ২৩ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি।
তাঁর বিদায়ে ম্যাচ জয়ের আশা ততক্ষণে শেষ শাইনপুকুরের। শেষ পর্যন্ত ১২ ওভারের ম্যাচে ৬ উইকেট হারিয়ে ৬৭ রান করতে সক্ষম হয় শাইনপুকুর। রূপগঞ্জের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন নাবিল সামাদ। দুই ওভার বল করে মাত্র এক রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
রূপগঞ্জ ৮১/৬ (ওভার ১২)
সানজামুল ২৪, নাঈম ১৮*
সুমন খান ৩/২০ (৩), রবিউল ২/৯ (২)
শাইনপুকুর ৬৭/৬ (ওভার ১২)
অঙ্কন ৩০, রবিউল ১৫*
নাবিল ৩/১ (২), মুক্তার ২/১৪ (২)