-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লো স্কোরিং ম্যাচে ৪ ওভার বল করে ফের মাত্র ৯ রান খরচ করেন মুস্তাফিজ, শিকার করেন জোড়া উইকেটও। এই পিচেই ঝড়ো ইনিংস খেলা ড্যান ক্রিশ্চিয়ান পর্যন্ত মুস্তাফিজকে পরাস্ত করতে পারেননি। তার মতে, মুস্তাফিজের বল আফগান লেগ স্পিনার রশিদ খানের বোলিংয়ের গতিময় সংস্করণ।
মুস্তাফিজের বল খেলা প্রায় অসম্ভব উল্লেখ করে ক্রিশ্চিয়ান বলেন, 'মুস্তাফিজকে সামলানো প্রায় অসম্ভবের কাছাকাছি। এটা গতিময় রশিদ খানের বল খেলার মত। চতুর্থ ম্যাচের আগে তার বল কীভাবে খেলব এ নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। সামনের পায়ে খেলব নাকি পেছনের পায়ে, অফ সাইডে নাকি লেগ সাইডে... বল এত নিচু হয়, এত ওঠা-নামা করে, কেমন যে হবে তা বোঝার উপায় নেই। কোনো বল টার্ন করে, কোনোটা বাউন্স করে, সামনের পায়ে তার বল খেলার উপায় নেই।'
অজিদের ঘুম হারাম করা মুস্তাফিজের সমাধান এখনও বের হয়নি। ক্রিশ্চিয়ান জানান, এখনও তারা জানেন না পঞ্চম টি-টোয়েন্টিতে কীভাবে সামলাতে হবে 'কাটার মাস্টার' খ্যাত এই পেসারকে।
তিনি বলেন, 'আমরা কোনো সমাধান বের করতে পারিনি। এই ম্যাচেও ওভারপ্রতি ২ রান করে দিয়েছে। কন্ডিশনটাকে দারুণভাবে সে নিজের পক্ষে কাজে লাগাচ্ছে। এমন কন্ডিশনে এমন বোলিং খেলার মত কঠিন কিছু বিশ্বের কোথাও নেই।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 