-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
২০১৮ আইপিএলের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে মুস্তাফিজকে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।[/caption]
ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে দ্বাদশ আইপিএলের নিলাম। এর আগে গত শুক্রবার (অক্টোবর) থেকেই শুরু হয়ে গেছে দলগুলোর নতুন খেলোয়াড় কেনা কিংবা পুরনো খেলোয়াড় ছেড়ে দেয়ার কার্যক্রম।
প্রথমদিনেই ২ কোটি ২০ লক্ষ রুপি দিয়ে কেনা মুস্তাফিজুরের সাথে সম্পর্ক শেষ করেছে তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই। তারা ছেড়ে দিয়েছে ৫০ লক্ষ রুপিতে কেনা শ্রীলংকার আকিলা ধনঞ্জয়কেও। এবং নতুন খেলোয়াড় হিসেবে তারা দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে।
২০১৮ সালের আইপিএল নিলামে ডি কককে ২ কোটি ৮০ লক্ষ রুপির বিনিময়ে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার তাদের কাছ থেকে সমপরিমাণ মূল্যেই ডি কককে কিনে নিয়েছে মুম্বাই। নিজেদের স্কোয়াডে ইতিমধ্যেই উইকেটরক্ষক হিসেবে ইশান কিশান ও আদিত্য তারে থাকলেও, একজন হার্ড-হিটার টপ অর্ডার ব্যাটসম্যানের সন্ধানে তারা। ডি ককের মাধ্যমে এবার সেই চাহিদাই মিটলো।
অন্যদিকে ২০১৮ সালের নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছ থেকে কাটার মাস্টার মুস্তাফিজকে কিনে নিয়েছিল মুম্বাই। কিন্তু তাকে খুব একটা কাজে লাগায়নি তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত মুস্তাফিজ আইপিএলে ২৪ ম্যাচ খেলে ৭.৫১ ইকোনমি ও ২৮.৫৪ গড়ে ২৪ উইকেট নিতে সক্ষম হয়েছেন। ২০১৬ সালে নিজের প্রথম মৌসুমে হায়দ্রাবাদের হয়ে দারুণ সাড়া জাগালেও, পরেই দুই মৌসুমে নিষ্প্রভই ছিলেন তিনি।
আইপিএল ২০১৯-কে সামনে রেখে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে দলগুলোকে। দলগুলো চাইলে নতুন খেলোয়াড় কিনতেও পারবে। সেজন্য প্রতিটি দল ৩ কোটি রুপি পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবে। উদ্বৃত্ত অর্থ তারা ব্যবহার করতে পারবে মূল নিলামে।