-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পিএসএলে এবারে আসরে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়েছেন ব্রেন্ডন ম্যাকাকালাম। তবে এখনও জয়ের দেখা পায় নি দলটি। দুর্ভাগ্যক্রমে প্রতিটি ম্যাচেই থাকতে হয়েছে পরাজিত দল হয়ে। তবে লাহোরের হয়ে মুস্তাফিজ দেখিয়েছেন চমক। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৪ ডট বল দিয়ে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। দ্বিতীয় ম্যাচে ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। সেই ম্যাচে উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১০ রান। তৃতীয় ম্যাচে ৪ ওভার বোলিং করে ১৩ ডট বলের বিপরীতে ২২ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট।
চতুর্থ ম্যাচে একটু মলিন ছিলেন মুস্তাফিজ, ১ টি উইকেট নিলেও রান দিয়েছেন ৩৯। সেই ম্যাচ সুপার ওভারে গড়ালে ম্যাককালাম আস্থা রাখেন মুস্তাফিজের উপর। কিন্তু ফিল্ডিং আর ক্যাচ মিসের কারণে সুপার ওভারে ১৬ রান আটকাতে পারেন নি মুস্তাফিজ। তবে ম্যাচশেষে মুস্তাফিজকে নয়, ক্যাচ মিসের জন্য নিজেকে দুষেছিলেন ম্যাককালাম।
এদিকে পিএসএলের এবারের আসরের সমাপ্তি টেনেছেন কাটার মাস্টার। জাতীয় দলের ডাকে এখন শ্রীলঙ্কায় মুস্তাফিজ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অনুভূতি জানিয়ে ফিজ লিখেন, 'ম্যাককালামের অধিনায়কত্বে খেলে দারুণ অনুভব করছি। ধন্যবাদ অধিনায়ক আমাকে এভাবে সমর্থন জানানোর জন্য। পিএসএলে দারুণ অভিজ্ঞতা হলো। এখন সময় জাতীয় দায়িত্ব পালন করা। শ্রীলঙ্কায় দলের সাফল্যের অপেক্ষায়।'