-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অর্ধশতক হাঁকিয়েছেন জো রুট[/caption]
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়া। চলতি বছরের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ৫০তম ব্যাটার হিসেবে শূন্য রানে আউট হন হাসিব হামিদ। ররি বার্নসের বদলে ওপেনিংয়ে সুযোগ পাওয়া জ্যাক ক্রোলি আউট হন ২৫ বলে ১২ রানে। দুই ওপেনারকেই শিকার করেন অজি কাপ্তান প্যাট কামিন্স।
তৃতীয় উইকেটে দেওয়াল গড়েন আবার সেই রুট-মালান জুটি। মালান ৬৬টি বল খেলে ধৈর্যের পরিচয় দিলেও অবশ্য বেশি রান যোগ করতে পারেননি। কামিন্সের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে তিনি করেন ১৪ রান। অর্ধশতক হাঁকিয়ে মিচেল স্টার্কের বলে আউট হন রুট। ইংলিশ অধিনায়ক করেন ৮২ বলে ৫০ রান। ৮২ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।
৬০ বলে ২৫ রান করে বেন স্টোকস শিকার হন ক্যামেরন গ্রীনের বলে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন এই সফরে প্রথম একাদশে সুযোগ পাওয়া জনি বেয়ারস্টো। ব্যর্থ হন জস বাটলার, ১১ বলে ৩ রান করে লায়নের শিকার হন তিনি। ওলি রবিনসনের ২৬ বলে ২২ রানের ইনিংসে সাথে সাথে সমাপ্তি ঘটে ইংল্যান্ডের ইনিংসেরও।
[caption id="attachment_185419" align="aligncenter" width="698"]
একাদশে ফিরেই তিনটি উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স[/caption]
প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ১৮৫ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স তিনটি, লায়ন তিনটি, স্টার্ক দুইটি এবং গ্রীন ও স্কট বোল্যান্ড একটি করে উইকেট শিকার করেন।
শেষ বেলায় ১৬ ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। ৪২ বলে ৩৮ রানে ওয়ানডে মেজাজের ইনিংস খেলে জেমস অ্যান্ডারসনের শিকার হন ডেভিড ওয়ার্নার। নাইট ওয়াচম্যান লায়নকে নিয়ে দিন শেষ করেছেন মার্কাস হ্যারিস। হ্যারিস অপরাজিত আছেন ৫১ বলে ২০ রানে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৬১ রান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৮৫/১০ (৬৫.১ ওভার)
রুট ৫০, বেয়ারস্টো ৩৫, স্টোকস ২৫;
লায়ন ৩/৩৬, কামিন্স ৩/৫৪।
অস্ট্রেলিয়া ৬১/১ (১৬ ওভার)
ওয়ার্নার ৩৮, হ্যারিস ২০*;
অ্যান্ডারসন ১/১৪।
ইংল্যান্ড ১২৪ রানে এগিয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 