-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মিরপুরে আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম। টস হেরেও শুরুটা খারাপ করেনি গাজী গ্রুপের দুই ওপেনার ইমরুল কায়েস ও তাসামুল হক। দুইজন মিলে প্রথম উইকেট জুটিতে যোগ করেন ৪৯ রান। ১৭ রান করে আউট হন তাসামুল। তারপর রনি তালুকদারকে নিয়ে বড় একটি জুটি গড়ার চেষ্টা করেন গাজী গ্রুপের অধিনায়ক কায়েস।
দলীয় ৯২ রানে ব্যক্তিগত ২৯ করে আউট হন রনি তালুকদার। এক রান যোগ করতেই মিজানুরের বলে আউট হন শামসুর। ফিফটি থেকে মাত্র দুই রান দূরে থেকে আউট হন ইমরুল কায়েস। ৭৩ বলে ৪৮ করে রিশি ধাওয়ানের বলে আউট হন ইমরুল। তার বিদায়ে পারভেজ রাসুলের সঙ্গে দলের হাল ধরেন মাইশুকুর রহমান। দুইজন মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৯০ রান। ২০৮ রানে মাইশুকুর বিদায় নিলে শেষ পর্যন্ত রাসুলের ৮৬ রানে ভর করে ২৫০ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট পান মুক্তার আলী। গাজী গ্রুপের দেওয়া লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রূপগঞ্জ। প্রথম ওভারের শেষ বলে রুবেল মিয়াঁর বলে আউট হন মোহাম্মদ নাইম। মুমিনুক হকও বড় কোন রান পাননি। আউট হয়েছেন মাত্র ২ করে। তবে পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রূপগঞ্জকে।
নিয়মিত গতিতে রান তুলে যান ওপেনার মেহেদী মারুফ ও উইকেটকিপার জাকের আলী। দুজনের দায়িত্বশীল ব্যাটিং যেন রূপগঞ্জকে বড় ব্যবধানের জয়ের আশ্বাস দেখাচ্ছিল। ফিফটি করার পরও থামেননি এই দুই ব্যাটসম্যান। এক পর্যায়ে সেঞ্চুরি তুলে নেন দুই ব্যাটসম্যানই। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান জয় নিয়েই মাঠ ছাড়েন। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজী গ্রুপ ২৫০-৯ (ওভার ৫০)
রাসুল ৮৬, কায়েস ৪৮: মুক্তার ২-৫৪
লিজেন্ডস অব রূপগঞ্জ ২৫৩-২ (ওভার ৪৫.৩)
মেহেদী মারুফ ১৩৭*, জাকের ১০৭*: আবু হায়দার ১-৪১
আরও পড়ুনঃ 