-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বেশ কয়েকদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল। ফাইল ছবি[/caption]
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে নিজের ফ্ল্যাটবাড়িও বিক্রির উদ্যোগ নিয়েছেন। তার এই দুঃসময়ে এগিয়ে এসেছে নানা মহল।
এবার সেই তালিকায় যোগ দিল মোনার্ক মার্ট। রুবেলের চিকিৎসার জন্য তার স্ত্রী চৈতি ফারহানা রুপার কাছে রবিবার (২৭ মার্চ) বিকেলে ১৫ লাখ টাকা হস্তান্তর করবে মোনার্ক মার্ট।
সম্প্রতি গুরুতর অসুস্থ হলে রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। টিউমার অপসারণে রুবেলের দুই দফা বড় দুই অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চলছে সংশ্লিষ্ট চিকিৎসা।
[caption id="attachment_175580" align="aligncenter" width="580"]
ছেলের সাথে মোশাররফ হোসেন রুবেল। ফাইল ছবি[/caption]
২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে মাঠ থেকে ছিটকে পড়েন মোশাররফ রুবেল। চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে আছে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার সংগ্রহে।
প্রসঙ্গত, সাকিব আল হাসানের মালিকানায় গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, যার চেয়ারম্যানের ভূমিকায় আছেন সাকিব নিজে। অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য ও গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, প্লেসেট, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র অনলাইনে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 